চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে মাঠে নামছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বড়দিনের ছুটি কাটিয়ে আবারো মাঠের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খেলোয়াড়রা। স্প্যানিশ লা লিগায় এস্টাডিও কর্নিলায় এসপানিওলের বিপক্ষে লড়বে বার্সেলোনা।

নতুন বছরে জয় দিয়েই লিগ শুরু করতে চায় বার্সা। নিজেদের মাঠে বার্সেলোনাকে ছাড় দিতে নারাজ এসপানিওল।

বার্সা বস লুইস এনরিকে গোলডটকমকে বলেছেন, ২০১৫ সালে আমরা কেমন খেলেছি তা ২০১৬ সালে দেখলে চলবে না। নতুন বছরে আমরা আরো ক্ষিপ্রতার সঙ্গে খেলতে চাই। জয়ের জন্য প্রতিটি ম্যাচ লড়তে চাই।

লা লিগায় বার্সার বিপক্ষে এসপানিওলের শেষ জয়টি ছিল ২০০৭ সালে। এসপানিওলের সঙ্গে শেষ বারো ম্যাচে একবারও হারেনি লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচটি শুরু হবে রাত ন’টায়। স্যাটেলাইট চ্যানেল সনি কিক্স ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। একের পর এক হার আর ড্রয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড এখন ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে এর জন্য কোনো ‘জাদু মন্ত্র’ নেই লুই ভ্যান গলের হাতে। সাফল্য পেতে দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতির কোনো বিকল্প নেই বলেই মনে করেন দলটির কোচ।

Reneta

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ নিজেদের মাঠে সোয়ানসি সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। ইপিএলের ১৯ রাউন্ড শেষে ষষ্ঠ স্থানে থাকা ম্যানইউর পয়েন্ট ৩০। সমান পয়েন্ট নিয়ে সাতে থাকা লিভারপুলের প্রতিপক্ষ আজ ওয়েস্ট হ্যাম। শীর্ষ তিনে থাকা আর্সেনাল, লেস্টার সিটি ও ম্যানসিটিও মাঠে নামছে আজ।

পয়েন্ট টেবিলের সিংহাসন ধরে রাখতে নিউক্যাসলের বিপক্ষে জিততেই হবে আর্সেনালকে। গানারদের সমান ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার খেলবে বোর্নমাউথের বিপক্ষে। আর ম্যানসিটির প্রতিপক্ষ ওয়াটফোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগবার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT