চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই শুরু উৎসব, কানমুখি তারকাদের ঢল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
বিনোদন
A A

কানকে বলা হয় বিশ্ব চলচ্চিত্রপ্রেমী মানুষের তীর্থস্থান। বছর ঘুরে ফ্রান্সের উপকূল শহরে আবারও বসতে চলেছে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর। আর এই উৎসবকে ঘিরে রীতিমত ঢল নেমেছে বিশ্ব তারকাদের!

আগামীকাল ৮ই মে পর্দা উঠতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসব-২০১৮-এর। ফ্রান্সের সাগর পাড়ের শহর কানের পালে দো ফেস্টিভ্যাল ভবনে কাল থেকে শুরু হবে উৎসবটি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি নেওয়া শেষ। কাল থেকে শুরু হয়ে যাবে জনপ্রিয় সব তারকাদের রেড কার্পেটে আনাগোনা।

পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে উৎসবের ৭১তম আসরে। এ উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ‘প্রতিযোগিতা বিভাগ’-এ চলতি বছর থাকবে ২১টি চলচ্চিত্র।

মোট ৮৫টি চলচ্চিত্র দেখানো হবে উৎসবের বিভিন্ন বিভাগে। তবে ‘প্রতিযোগিতা বিভাগ’ থেকেই একজন গ্রহণ করবেন উৎসবের সর্ব্বোচ্চ পুরস্কার ‘পাম ডিওর’।

দুবার অস্কার বিজয়ী ইরানি পরিচালক আসগর ফারহাদির ‘এভরিবডি নোজ’ দিয়ে শুরু হতে যাওয়া উৎসব চলবে ১৯ মে পর্যন্ত। সেদিন উৎসবের পর্দা নামবে আমেরিকান-ব্রিটিশ পরিচালক টেরি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিল্ড ডন কুইজট’-এর প্রদর্শনীর মধ্য দিয়ে। আর উৎসবের শেষ দিনেই ঘোষণা দেওয়া হবে বিজয়ীদের নাম।

এছাড়া এই বছরের কান চলচ্চিত্র উৎসবের জুরি মন্ডলীর প্রধান হিসেবে থাকছেন অভিনেত্রী কেট ব্লানচেট। জুরির অন্য সদস্যদের মধ্যে আছেন- দুই চলচ্চিত্র নির্মাতা এভা দ্যুভের্নে এবং দেনি ভিলনভ আর দুই অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট এবং লিয়া সিডু।

Reneta

প্রতিবারের মত এবারও ১২ দিনব্যাপী এই উৎসব চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানকান চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT