চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীব মীরের শেষ যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, কবি এবং গবেষক রাজীব মীরকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন তার শিক্ষক, শিক্ষার্থী, বন্ধু, সহকর্মী এবং পরিবারের সদস্যরা।

রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে রাজীব মীরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে রাখা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফীন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সোমবার ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং নিজ এলাকার পরাণগঞ্জ হাইস্কুল মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাংবাদিক রাজীব মীরকে।

ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে টানা দুই দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

রাজীব মীরের ছোট বোন সৈয়দা ফারজানা ইয়াসমীন জানান, তিন ভাইবোনের মধ্যে রাজীব ছিলেন সবার বড়। শুক্রবার রাত ১টা ৩৭ মিনিটে তাঁর ভাই মারা যান।

রাজীব মীর

সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তিন মাস আগে চিকিৎসার জন্য তিনি চেন্নাই যান। তখন চিকিৎসকরা জানান, দুই মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। শিক্ষক রাজীব মীরের চিকিৎসার জন্য প্রায় এক কোটি টাকা প্রয়োজন ছিল। পরবর্তীকালে শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মিলে সেই অর্থ জোগাড় করার চেষ্টা করেন।

সৈয়দা ফারজানা জানান, একপর্যায়ে লিভার প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থ হাসপাতালে জমা দেওয়া হলে অস্ত্রোপচারের জন্য গত শনিবার সময় নির্ধারণ করা হয়। ডোনারসহ সবকিছুই প্রস্তুত ছিল, কিন্তু গত শনিবারের আগে হার্ট অ্যাটাক হয় রাজীবের। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করা রাজীব কবিতার পাশাপাশি অন্যান্য বিষয়েও লেখালেখি করতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজীব মীরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT