চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৭, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গের সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই। গ্রেপ্তার না হওয়ার যে রক্ষাকবচ দেশটির শীর্ষ আদালত তাকে দিয়েছিল, তারা সেটি সরিয়ে নিয়েছে। এরপর প্রয়োজনে সিবিআই তাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে।

শুক্রবার রায় ঘোষণার পর বলা হয়েছে রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না বলে আদালত আগে যে রায় দিয়েছিল তা তারা প্রত্যাহার করেছেন। ফলে সিবিআই রাজীবকুমারকে তাদের হেফাজতে নিয়ে জেরা করার ক্ষেত্রে কোনও বাধা রইল না।

তবে আগামী সাতদিনের মধ্যে রাজীব কুমারকে জামিনের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ দিয়েছেন আদালত।

Banglabid

শুক্রবার এই রায় ঘোষণা করেছেন বিচারপতির বেঞ্চের অন্যতম বিচারপতি সঞ্জীব খান্না। গত ২ মে থেকে এই মামলার রায় স্থগিত ছিল। সারদা-সহ রাজ্যের বিভিন্ন চিটফান্ড মামলার তদন্তের সূত্র ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই শীর্ষ আদালতে রাজ্য পুলিশের অসহযোগিতার অভিযোগ জানিয়ে মামলা করে।

সেই মামলার শুনানির সময় সিবিআই একাধিক বার জানায়, সারদা মামলার তদন্তের প্রয়োজনে রাজীব কুমারকে জেরা করা প্রয়োজন। কিন্তু বার বার তাকে সমন পাঠানো হলেও তিনি আসেননি।

প্রথম থেকেই রাজীব মামলার সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে গিয়েছেন। সিবিআইয়ের অভিযোগ ছিল সারদাসহ অন্যান্য চিটফান্ড সংক্রান্ত কেলেঙ্কারিতে রাজ্য সরকার তথ্য গোপন করেছেন রাজীব কুমার।

Reneta

সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে অসন্তোষের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পালটা অভিযোগ ছিল মোদি সরকার সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সাতদিনের মধ্যে রাজীব কুমার আদালতে আগাম জামিনের আবেদন করতে পারবেন৷ ওই সময়কালের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না৷

রাজীবের আবেদনের রায় ২৩ মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিবিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT