চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকারদের পুনর্বাসন স্বাধীনতার উপর চপেটাঘাত: তুরিন আফরোজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন: রাজাকারদের পুনর্বাসন আমাদের স্বাধীনতার উপর চপেটাঘাত। স্বাধীন বাংলাদেশে এই কাজ আর করতে দেয়া যাবে না।

শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রজন্ম চত্বরে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ দাবি জানান। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন গৌরব-৭১ এ সমাবেশের আয়োজন করে।

তুরিন আফরোজ বলেন: অনেকে বলেন রাজাকারদের বংশধররা কেন তাদের পূর্ব পুরুষের কৃতকর্মের জন্য শাস্তি পাবে? আমি বলতে চাই, আপনারা দেখেন, এদেশ বিরোধী যেকোনো চক্রান্তে রাজাকারের দোসরদের যোগসূত্র রয়েছে। এরাই হচ্ছে নব্য রাজাকার। সাপের বাচ্চা যেমন সাপ হয় তেমনি রাজাকারের বাচ্চারা ওই নব্য রাজাকারই হয়। তাই আমাদের সাপ ও যেমন চিনতে হবে ঠিক তেমনি সাপের বাচ্চা সনাক্ত করতে হবে।

তিনি আরও বলেন: ভিয়েতনাম যদি রাজাকারদের অধিকার সংকুচিত করতে পারে, তাহলে স্বাধীন বাংলাদেশ কেন রাজাকারদের অধিকার সংকুচিত করতে পারবে না?

গৌরব-৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য ও জাতীয় সংসদ সদস্য হাজেরা সুলতানা, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইয়াসিন আলী, আওয়ামী লীগের শিক্ষা উপ-কমিটির সদস্য নুরজাহান আক্তার সবুজা, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, কবি ও লেখক আসলাম সানি, নারী নেত্রী মাসুদা খানম মেধা, বিবার্তা২৪ডটনেট-এর সম্পাদক বাণী ইয়াসমিন হাসিসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গৌরব-৭১ব্যারিস্টার তুরিন অাফরোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হুন্দাই বাংলাদেশ চালু করল ‘মাইলস অব স্মাইল ক্যাম্পেইন’

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

এপ্রিল ২০, ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT