চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী কিংসের মিডিয়া অ্যাম্বাসেডর চ্যানেল আই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: শাহিনুর আহমেদ

ছবি: শাহিনুর আহমেদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের মিডিয়া অ্যাম্বাসেডর হয়েছে চ্যানেল আই। বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে দুই পক্ষের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়। মিডিয়া অ্যাম্বেসেডর হয়ে রাজশাহী কিংসের সব ধরণের আপডেট অগনিত দর্শকের কাছে পৌঁছে দেবে চ্যানেল আই।

চুক্তি স্বাক্ষরের পর চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমার ধারণা পুরো বাংলাদেশের মানুষই রাজশাহী কিংসের সঙ্গে আছে। আরেকটি বড় ব্যাপার হল, আমাদের দেশীয় ক্রিকেটার রাজশাহী কিংসে সবচেয়ে বেশি। সেই দিক থেকে এটি একটি বিশেষত্ব। সারা বাংলাদেশের গ্রামীন জনগোষ্ঠীর অধিকাংশ কৃষক। প্রায় দশ কোটি গ্রামীন জনগোষ্ঠীর অধিকাংশই কৃষক। আমি চাইব তারা সবাই যেন রাজশাহী কিংসের পাশে থাকে।’

রাজশাহী কিংসের পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা চ্যানেল আইকে মিডিয়া অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে শুধু আনন্দিতই বলব না, বরং আমরা আপ্লুত। কারণ আপনারা জানেন যে চ্যানেল আইয়ের অসংখ্য দর্শক আছে। আশা করি তারা সবাই রাজশাহী কিংসকে সমর্থন দেবেন।’

সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন রাজশাহী কিংসের চার ক্রিকেটার-সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার নাফীস ও ফজলে মাহমুদ রাব্বি। চ্যানেল আইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশবাসীর কাছে তাদের দলকে সমর্থন করার অনুরোধ জানান তারা।

শনিবার বিপিএল শুরুর দিন বিকেলের ম্যাচে রাজশাহী কিংসের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। রাজশাহীর হয়ে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬

ঈদে দর্শককে দুদণ্ড শান্তির প্রতিশ্রুতি!

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT