চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত তালিকায় নির্দলীয় ব্যক্তিরা আছেন: সার্চ কমিটি

সোমা ইসলামসোমা ইসলাম
৭:২২ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

রাজনৈতিক দলের প্রস্তাবিত ২০ নামের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের তালিকাতে নির্দলীয় ব্যক্তিরা আছেন বলে জানিয়েছে সার্চ কমিটি। এসব নাম থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরিতে বিশিষ্টজনদের পরামর্শের প্রতিফলন ঘটবে।

দলগুলোর পাঠানো নামের তালিকায় দল নিরপেক্ষ এবং বির্তকমুক্ত ব্যক্তি আছেন বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব। রাজনৈতিক দলের তালিকার বাইরে সার্চ কমিটি কোন নাম প্রস্তাব করেনি বলে জানিয়েছেন তিনি।

অনুসন্ধান কমিটি ৬ ফেব্রুয়ারী আবারো বৈঠকে বসবে। তাদের আশা, যোগ্যতার মানদন্ড বিচার করেই ৮ ফেব্রুয়ারীর মধ্যে বঙ্গভবনে পাঠানো হবে চুড়ান্ত ১০টি নামের তালিকা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ৬ সদস্যর সার্চ কমিটি পঞ্চম দিনের মতো বৈঠক করেন হাইকোর্টের জাজেস লাউঞ্জে। দেড় ঘন্টার আলোচনায় মুল বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া ১২০ টি নাম থেকে ২০টি নাম বাছাই করতে চুল চেরা বিশ্লেষণ। বিশিষ্ট নাগরিকরা সার্চ কমিটির সঙ্গে বৈঠক করে যে সব পরামর্শ দিয়েছেন সেইসব বিষয় নিয়েও আলোচনা করেছে সার্চ কমিটি।

অন্যদিকে ৭ ফেব্রুয়ারী বিদায়ী সিইসিসহ অন্য কমিশনাররা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করবেন। ৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গত ১৮ ডিসেম্বর থেকে শুরু করে প্রায় এক মাসে বঙ্গভবনে ৩১টি দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করেন। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব তুলে ধরে।

Reneta

বিএনপির সাথে বৈঠকের মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিষয়টি নিয়ে ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের পরে গঠিত হয় ছয় সদস্যের সার্চ কমিটি।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এই সার্চ কমিটির সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সার্চ কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT