চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট রাজনৈতিক দলগুলোর স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠক শেষে এমন আহ্বান জানিয়েছে তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় গণতন্ত্রের জন্য অঙ্গীকারাবদ্ধ। আর এই অঙ্গীকার তাদের উন্নয়নের পথে বিশেষ ভূমিকা রাখছে।’

বিএনপির বরাত দিয়ে বিবিসি জানায়, বৈঠকে খালেদা জিয়া এবং মার্কিন দূত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রায় দুই ঘণ্টা কথাবার্তা বলেছেন।

বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সাংবাদিকদের বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও অর্থনীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও  নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একটি ভোটবিহীন নির্বাচনে একটি সংসদ গঠিত হয়েছে। সেই সংসদের বদৌলতে সরকার গঠিত হয়েছে, তারা বর্তমানে দেশ পরিচালনা করছে। যেখানে কোনো জবাবদিহিতা নেই। নেই কোনো স্বচ্ছতা।এই পরিস্থিতি দেশের ১৬ কোটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, এবং চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্নিকাটমার্শা বার্নিকাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের সাথে চুক্তির বিষয়ে সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা: স্পিকারের সিদ্ধান্ত

জুন ১৮, ২০২৬

ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের রায়ে ধাক্কা মমতা ব্যানার্জীর

জুন ১৮, ২০২৬

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র-ইরান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বাস্তবায়নের আলোচনা শুরু সুইজারল্যান্ডে, তেহরান ‘ভাবছে’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT