চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পবাসীর বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
বাংলাদেশ
A A

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ হয়েছে। এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করে আসছিলেন। শনিবার সকালে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

পুলিশ জানায়, রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ডিপিডিসি’র একটি দল সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাদের ওপর হামলা করেন ক্যাম্পের স্থানীয় অধিবাসীরা।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিহারিরা পুলিশের ওপরও হামলা চালান। এক পর্যায়ে বিহারিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ও র‍্যাব বিহারিদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

জানা যায়, গত এক মাসের বেশি সময় ধরে জেনেভা ক্যাম্পে প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ বিভ্রাট হয়। লোডশেডিং বন্ধের দাবিতে শুক্রবারও সড়কে অবস্থান নিয়েছিলেন স্থানীয়রা। শনিবার দুপুর ১২টায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ক্যাম্পের অধিবাসীরা।

Reneta

উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল জানান, বেশ কিছুদিন ধরে জেনেভা ক্যাম্পে নিয়মিত বিদ্যুৎ প্রদান করা হচ্ছে না। দিনের বেলা তো বিদ্যুৎ থাকেই না রাতের বেলায়ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না।

স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান বলেন, এই বিহারি ক্যাম্পে মাসে কোটি টাকার ওপরে বিদ্যুৎ বিল আসে। বর্তমানে প্রায় ৩১ কোটি টাকা বিল বকেয়া আছে। এ বিদ্যুৎ বিল আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পরিশোধ করত। সম্প্রতি ক্যাম্পের উর্দুভাষী এই অবাঙালিরা ভোটাধিকার লাভ করায় এবং বিনামূল্যে বিদ্যুতের রিট খারিজ হওয়ায় মন্ত্রণালয় আর বিল পরিশোধ করবে না বলে জানিয়েছে। এখন থেকে বিহারিদেরই বিল পরিশোধ করতে হবে।

তেজগাঁও ডিভিশনের (ডিসি) আনিসুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের ৩১ কোটি টাকা বিদ্যুৎবিল বকেয়া থাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) লোকজন জেনেভা ক্যাম্পে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় তাদের ওপর হামলা চালান বিহারিরা।

এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা করেন তারা। বিহারিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয় বলে জানান তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ঢামেক হাসপাতালে জেনেভা ক্যাম্পের সংঘর্ষের ঘটনায় রকি (২২) নামে এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন। তিনি জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তার চোখে শটগানের গুলি লেগেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনেভা ক্যাম্পপুলিশবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৃহৎ আমের বাজার কানসাটে অনিয়মের অভিযোগ

জুন ১৮, ২০২৬

এআই প্রযুক্তি চাহিদায় চিপের দাম বাড়তি, অ্যাপল পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আরও বাড়লো

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT