চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বাইরে ডেঙ্গুর প্রকোপ কমছে না, সারাদেশে চিকিৎসক প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A

রাজধানীর বাইরে ডেঙ্গুর প্রকোপ কমছে না, এ পরিস্থিতিতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করে মৃত্যু হার কমাতে সারাদেশের কয়েকশ’ মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশ মেডিসিন ও প্রেডিয়াট্রিক সোসাইটির উদ্যোগে ২০টি জোনে ভাগ করে সরকারি-বেসরকারি ১০৭টি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়া হবে।

রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে ডেঙ্গু জ্বরে ভর্তি হয়েছেন ৪৬৯ জন আর ঢাকায় ৩৯৬ জন। সোমবার সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর ভর্তি কমেছে ৪ শতাংশ। আর ঢাকার বাইরে ডেঙ্গু রোগী ভর্তির হার কমেছে ৬ শতাংশ।

সেপ্টেম্বর মাস ডেঙ্গুর মূল মৌসুম। ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগীদের ‘জাতীয় গাইড লাইন মেনে চিকিৎসা নিশ্চিত করতে মেডিসিন চিকিৎসকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহযোগিতায় প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মেডিসিন ও প্রেডিয়াট্রিক সোসাইটিও।

উপজেলা পর্যন্ত সকল মেডিসিন ও শিশু চিকিৎসকদের এই প্রশিক্ষণের আওতায় আনতে সারাদেশকে ২০টি জোনে ভাগ করা হয়েছে। একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হার কমানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

মেডিসিন সোসাইটি মনে করছে, নাগরিকদের সচেতনায় সিটি করোপেরশন ও পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসাডেঙ্গুস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT