চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৮
অপরাধ
A A

রাজধানীর তেজগাঁওয়ে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কামরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেস সংলগ্ন স্কুলের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য জড়ো হচ্ছে এমন তথ্যে আমাদের টহলদল ঘটনাস্থলে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র‌্যাবের গোলাগুলিতে কামরুল গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির সময় র‌্যাবের ডিএডি রুহুল ও এসআই মালেক আহত হয়। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আনুমানিক ৩ হাজার পিস ইয়াবা, একটি ৬.৫ বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ আলী বলেন, কামরুল মহাখালীর সাততলা বস্তি ও তেজগাঁও রেললাইন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে ১৫টির অধিক মাদক ও অস্ত্র মামলা ছিল।

জানা যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই ( উপ-পরিদর্শক) মিজানুর রহমান আহত কামরুলকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সোয়া একটার দিকে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করে। কামরুলের লাশ ঢামেকের জরুরী বিভাগের মর্গে রয়েছে।

Reneta

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ চ্যানেল আই অনলাইনকে জানায়, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী কামরুলের বাবার নাম মানিক মিয়া। কামরুল মহাখালীর দক্ষিণ পাড়ার বাসিন্দা ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ি
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপে চোরের হানা, ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম গায়েব

জুন ১৩, ২০২৬

মিরাজ ভালো আছেন, তৃতীয় ওয়ানডের দলে শেখ মেহেদী

জুন ১৩, ২০২৬

নাঈম হাসানের সঙ্গে যা হয়েছে, কোনভাবেই গ্রহণযোগ্য নয়

জুন ১৩, ২০২৬

ফুটবলের মহামঞ্চে ‘লাল-সবুজ’, আলোচনায় সঞ্জয়ের পোশাক!

জুন ১৩, ২০২৬

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT