রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে অপেক্ষারত বাস যাত্রীদের উপর একটি প্রাইভেটকার উঠে যাবার ঘটনায় ৭ জন আহত হয়েছে।
রোববার সকালে কুর্মিটোলা বাস স্টপেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়: প্রাইভেটকারটি হঠাৎ ফুটপাতে উঠে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত জনতা যানবাহন ভাঙচুর করে। এর ফলে রাস্তার দু’পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের।
এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার চালককে আটক করেছে।








