চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে নতুন সিনেপ্লেক্স: উদ্বোধনী দিনে তারার মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

দেশের শীর্ষ তারকা শাকিব খান, ফেরদৌস, চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক নিরব, সাইমন, তারিক আনাম খান, মাজনুন মিজানসহ একঝাঁক তারকা অভিনেতা ও নির্মাতার উপস্থিতিতে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে উদ্বোধন হলো নতুন সিনেপ্লেক্স। যা স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তিনটি হল নিয়ে নতুন এই সিনে থিয়েটার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, রবিবার (২০ অক্টোবর) থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন।

তারকা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নির্মাতাদের মধ্যে ছিলেন মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ, এনামুল করিম নির্ঝর, অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, অনিমেষ আইচ, ফাখরুল আরেফিন, রেদওয়ান রনি ও রায়হান রাফীসহ অনেকে।

উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খান বলেন, আগামীদিনে কোয়ালিটি সিনেমা খুব দরকার। আর কোয়ালিটি সম্পন্ন সিনেমা চালানোর জন্য সিনেপ্লেক্স অপরিহার্য। নতুন সিনেপ্লেক্স চালু হলো এটি নিঃসন্দেহ আনন্দের বিষয়।

কর্তৃপক্ষ জানায়, নতুন এই সিনেপ্লেক্সে থাকছে তিন ক্যাটাগরির আসন বিন্যাস। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি।

বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকরা আরও আয়েসীভাবে সিনেমা উপভোগ করতে পারবেন।

Reneta

অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘নতুন এই সিনেপ্লেক্স মহাখালী ও এর আশে-পাশের দর্শকদের জন্য এটি নতুন মাত্রা যোগ করবে। পর্যায়ক্রমে ঢাকার মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০ টি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী ১০০ টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।’

দেশের সিনেমা প্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়ক নিরবচিত্রনায়িকা নিপুণতারিক আনাম খানফেরদৌসলিড বিনোদনশাকিব খানসাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT