চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৮
জনপদ, রাঙ্গামাটি
A A
ফাইল ছবি

অবিরাম প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘিলাছড়ির ধর্মচান পাড়ায় চারজন, নানিয়ারচর সদরের বড়পুল পাড়ায় চারজন এবং বুড়িঘাট ইউনিয়নের হাতিমারায় দু’জন মারা গেছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ এ কথা নিশ্চিত করেছেন। এদিকে কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে দু’জনের মৃত্যু ঘটেছে।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় এ প্রাণহানি ঘটে। গ্রামগুলো পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় গ্রামবাসী নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, এ ঘটনায় বুড়িঘাট ইউনিয়নের হাতিমারা গ্রামে পাহাড় ধসের ঘটনায় আরও ১ জন নিখোঁজ রয়েছে।

জানা যায়, কয়েক দিনে টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ধর্মচান পাড়ায় ও বড়পুল পাড়ায় পাহাড় ধসে মঙ্গলবার সকালের দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে ৮ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ হাতিমারা গ্রামে ৩ জন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন-বড়পুল পাড়া এলাকায় একই পরিবারের সুরেন্দ্র লাল চাকমা (৪৮), স্ত্রী রাজ্য দেবী চাকমা (৪৫) ও মেয়ে সোনালী চাকমা (০৯), রুমেল চাকমা (১২), ধর্মচান পাড়া ফুল দেবী চাকমা, ইতি চাকমা, দুই বছরের শিশু, আরো একজন অজ্ঞাত।

এছাড়া হাতিমারা এলাকায় রীতা চাকমা ও রিটেন চাকমা ও অপর একজন নিখোঁজ রয়েছে। স্থানীয় লোকজন নিখোঁজদের উদ্ধার কাজ চালাচ্ছে। দমকল বাহিনী ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।

Reneta

নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশ পাহাড় ধসে দুটি গ্রামে ৮ জনের মৃত্যুও কথা স্বীকার করেছেন।

এদিকে কক্সবাজারের মহেশখালীতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে মাটি চাপায় এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গাছ চাপায় দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকা এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সংশ্লিষ্টরা।

এতে নিহত হয়েছেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া মতিবর পাড়ার এলাকার বাসিন্দা আলী চাদেঁর ছেলে কৃষক মো. আবুল কালাম প্রকাশ বাদশা মিয়া (৪৮) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকার হোসেন আহমদের ছেলে মোহাম্মদ আলী (২০)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT