চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রসের মওসুমে গাছিদের রমরমা সময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৫
পরিবেশ
A A

হালকা কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় সারাদেশে চলছে শীতের আগমনী আমেজ। শীতের এ আগমী বার্তার সঙ্গে সঙ্গে ব্যস্ত উঠেছে দেশের গ্রাম অঞ্চলের গাছিরা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র এখন চলছে খেজুর রস আহরণের প্রস্তুতি।

খেজুর রস আহরণে গাছিরা এখন খেজুর গাছ থেকে রস আহরণের যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এ মৌসুমে আবহমান বাংলায় খেজুর রস আহরণ, খেজুর গুড় আর নবান্নের উৎসব একটি প্রাচীণ ঐতিহ্য। আর খেজুর রসের পিঠা-পায়েস বাংলার উপাদেয় খাদ্য তালিকায় এখনও সমান জনপ্রিয়।

বছরজুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে চাষিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায়। কারণ এ গাছ দিচ্ছে শীত মওসুম জুড়ে সুমিষ্ট রস। আর এ রস জ্বালিয়ে হয় ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি।

খেজুর রসের রয়েছে নানাবিধ গুণ। খেজুরের গুঁড় থেকে এক সময় বাদামি চিনিও তৈরি করা হতো। যার মৌতানো স্বাদ ও ঘ্রাণ সর্ম্পূণ ভিন্ন। খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে গাছ।

শীতের সকালে খেজুর রস শরীর ও মনে প্রশান্তি এনে দেয়। খেজুর গুঁড় আবহমান বাংলার সংস্কৃতির অনুষঙ্গ। খেজুর রস গ্রাম বাংলায় শীত উদযাপনের সাথে মিলে মিশে আছে।

কৃষকরা নতুন ধান সংগ্রহের পাশাপাশি খেজুর রস আহরেণর প্রস্তুতিও শুরু করেছে। এখন চলছে খেজুর গাছের ঘষামাজার কাজ। এরপর বাঁশের তৈরি বিশেষ নল লাগিয়ে সংগ্রহ করা হবে ফোটায় ফোটায় রস। মাটির হাড়িতে খেজুর রস সংগ্রহ করা হয়।

Reneta

শীতের পুরো মওসুম জুড়ে চলবে রস, গুঁড়, পিঠা-পুলি,পায়েস খাওয়ার পালা। আর কিছুদিন পর নতুন গুঁড়ের মিষ্টি গন্ধে ধীরে ধীরে আমোদিত হয়ে উঠবে গ্রাম-বাংলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেজুর রসশীত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT