চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রওশনকে বিরোধীদলীয় নেতা স্বীকৃতি দিলেন স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
জাতীয় পার্টির চেয়ারম্যান-রওশন এরশাদ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রওশন প্রয়াত বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের স্থলাভিষিক্ত হলেন।

স্পিকারের পক্ষ থেকে তার সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের রোববারের তারিখে সই করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রজ্ঞাপনে সংসদের উপ-নেতা হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদ (১৪৯ ময়মনসিংহ-৪)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা এবং ‘বিরোধী দলীয় নেতা এবং উপ-নেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯’ অনুসারে ১৮ লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মােহাম্মদ কাদেরকে বিরােধী দলীয় উপ-নেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করলেন।জাতীয় পার্টির চেয়ারম্যান-রওশন এরশাদ

এর আগে অবশ্য রোববার সকালে এক ব্রিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছিলেন, জিএম কাদের দলের চেয়ারম্যান এবং রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চূড়ান্ত সমঝোতা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পার্টিজাতীয় পার্টির (জাপা)জিএম কাদেররওশন এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT