চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টিতে অবশেষে রওশন-কাদেরের ‘সমঝোতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টিতে অবশেষে দুই পক্ষের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

রোববার সকালে চ্যানেল আই’কে তিনি জানিয়েছেন: জিএম কাদের দলের চেয়ারম্যান এবং রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এটা চূড়ান্ত হয়েই সমঝোতা হয়েছে।

পরে দলের পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান জাতীয় পার্টির মহাসচিব।

ব্রিফিংয়ে রাঙ্গা বলেন: বড় ধরনের ভাঙ্গন থেকে রক্ষা পেয়েছে জাতীয় পার্টি। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য হয়ে যাওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে দলের মহাসচিব এবং চেয়ারম্যান মিলে সিদ্ধান্ত নেবেন।

‘‘আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, যেহেতু দলের মহাসচিব এবং চেয়ারম্যান মহোদয় দু’জনই রংপুরের মানুষ, সেহেতু তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন রংপুর-৩ এর উপনির্বাচনে প্রার্থী কে হবেন’’, বলেন রাঙ্গা।

এর আগে জাতীয় পার্টির একাংশের রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণাকে কেন্দ্র করে দলটিতে গত ৫ সেপ্টেম্বর থেকে প্রকাশ্য সঙ্কট সৃষ্টি হয়।

Reneta

ওই দিন একটি সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। জিএম কাদেরকে চেয়ারম্যানের পদ ছেড়ে কো-চেয়ারম্যানের পদ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

আগামী ৬ মাসের মধ্যে কাউন্সিল করে চেয়ারম্যান নির্বাচন করার কথা জানান জাপার এই প্রেসিডিয়াম সদস্য।

এর পরিপ্রেক্ষিতে একই দিন জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন: জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যের প্রশ্নে দলের কোনো সমস্যা হবে না। কেউ নিজেকে রাজা ঘোষণা করেলই রাজা হয়ে যায় না। রাজা হতে হলে রাজ্য থাকতে হয়, প্রজা থাকতে হয়। তাই কে কী ঘোষণা করেছে তাতে জাতীয় পার্টির কিছু যায় আসে না।

তিনি বলেন: যারা শৃংখলা বিরোধী কার্মকাণ্ডে জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবেই ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিশাল আকাশ থেকে কত তারা ঝড়ে পড়ে তাতে আকাশের কি আসে যায়।

এমন বিবাদের প্রেক্ষাপটে জাতীয় পার্টির শীর্ষ নেতাদেরও পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা যায়। এর মধ্যেই শেষ পর্যন্ত সমঝোতার কথা জানালেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিজিএম কাদেররওশন এরশাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

পরবর্তী

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

পরবর্তী

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

পর্দা নামলো ৭৬তম ভেনিস চলচ্চিত্র উৎসবের

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT