চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রশ্নের হিসাব মেলাতে হবে বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আসছে ২ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে অল্প সময়ই পাচ্ছে বাংলাদেশ। এরমাঝেই মেলাতে হবে কিছু হিসাব! মঙ্গলবার ভারতের কাছে ৯৫ রানে হারা প্রস্তুতি ম্যাচ থেকে সামনে আসা ভুল-ত্রুটিগুলো শুধরে নেয়ার পরিকল্পনা সাজাতে হবে। সময়টাতে টাইগার দলের চাই কিছু প্রশ্নের জবাবও।

নির্বাচকরা তাদের ১৫ সদস্যের দল দিয়েছেন। সেই দল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোয় ভালো পারফরম্যান্স এসেছে প্রায় সবার থেকেই। টিম ম্যানেজমেন্টের তাতে মধুর সমস্যাতেই পড়তে হচ্ছে, সঠিক একাদশটি বেছে নিতে।

সাব্বির নাকি মোসাদ্দেক, কে হবেন ৭-এর সারথি?
মূল একাদশ ঠিক করার আগে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, কোচ স্টিভ রোডস, নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর, তথা টিম ম্যানেজমেন্টের জন্য। সাউথ আফ্রিকার বিপক্ষে কে হবেন ব্যাটিংয়ে ৭-এর কাণ্ডারি? মোসাদ্দেক হোসেন নাকি সাব্বির রহমান?

দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ছয় মাসের নিষেধাজ্ঞা আগেভাগে তুলে নিয়ে সাব্বির রহমানকে খেলানো হয়েছে নিউজিল্যান্ড সফরে। সেখানে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়েছেন। ওই এক ইনিংস বাদে বাকি ইনিংসগুলোতে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাব্বির।

অন্যদিকে প্রিমিয়ার লিগের পারফরম্যান্স বিবেচনায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জায়গা পান মোসাদ্দেক। চোটের কারণে সাকিব আল হাসান খেলতে না পারায় মেলে একাদশে সুযোগ। ২৩ বলে ঐতিহাসিক এক ফিফটি করে হয়ে ওঠেন ফাইনাল জয়ের নায়ক। ব্যাটের পাশাপাশি বোলিংয়েও ভালো হওয়ায় মোসাদ্দেক হতে পারেন সাতের যোগ্য দাবিদার।

তবে মাশরাফীর জন্য খানিকটা দুঃসংবাদ, ভারতের বিপক্ষে প্রস্তুতিতে সুবিধা করতে পারেননি দুজনের একজনও। সাব্বির ফিরেছেন মাত্র ৭ রানে। রানের খাতা খুলতেই পারেননি মোসাদ্দেক। দুজনেই বল করেছেন, দুজনেই উইকেটশূন্য।

Reneta

রুবেল নাকি সাইফউদ্দিন, কিংবা দুজনেই?
আগে দুই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকলেও রুবেল হোসেন একটা জায়গায় পিছিয়ে তুলনামূলক অনভিজ্ঞ সাইফউদ্দিনের কাছে। মিডিয়াম পেসের পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন সাইফ, যেখানে রুবেল কোনদিনই ভরসার জায়গা নন।

তবে ডেথ ওভারে মাশরাফীর রুবেল-প্রীতি গোপন কিছু নয়। শেষ সময়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে রুবেলের মতো অভিজ্ঞ বোলারের উপর ভরসা রাখেন টাইগার অধিনায়ক। আর বড় কোনো আসরে সাইফউদ্দিন খেলার সুযোগ পাননি এখনও, কিছুটা ঝুঁকি তাই থেকেই যায়।

মূল একাদশে মেহেদী হাসান মিরাজ জায়গা পেলে সাইফউদ্দিন ও রুবেলের যেকোনো একজন পারবেন খেলতে। যেদিন মিরাজ খেলবেন না সে ম্যাচে হয়ত দুজনের জন্যই খোলা থাকবেন মূল একাদশের দরজা। তবে সেই সুযোগটা হয়ত খুব কমই!

লিটনের জায়গা মিলবে একাদশে?
ত্রিদেশীয় সিরিজে মাত্র একবার খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। সেখানে ফিফটি করেছেন। পরে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৩ রান করে নির্বাচকদের মধুর সমস্যায় ফেলে দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বাধ্য করেছেন তাকে নিয়ে দ্বিতীয়বার ভাবতে।

নির্বাচকদের ভাবনায় অবশ্য ভালোভাবেই আছেন লিটন। তবে সেটা তামিম-সৌম্যের বিকল্প হিসেবে। নতুন বলে ভালো ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তিনে খেলানো যাচ্ছে না তাকে। কারণ সেখানে খেলতে মরিয়া সাকিব আল হাসান। সঙ্গে পারফরম্যান্সও করে চলেছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

ব্যাটিংয়ে চারে মুশফিকুর রহিম, পাঁচে মোহাম্মদ মিথুন, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ খেলায় একমাত্র সাতেই সুযোগ মিলতে পারে লিটনের। কারণে এই একটা জায়গাতেই মোসাদ্দেক-সাব্বিরকে নিয়ে খানিকটা দ্বিতীয় ভাবনা থাকলেও থাকতে পারে নির্বাচকদের।

কার হাতে থাকবে নতুন বল?
নতুন বলে খুব একটা আশাজাগানিয়া পারফরম্যান্সে নেই বাংলাদেশের পেসাররা। মাশরাফী শুরুতে বল করেন। তাকে সঙ্গ দেন মোস্তাফিজ নয়তো সাইফউদ্দিন। রিভার্স সুইং পান বলে মাঝামাঝি বা শেষে ডেথ ওভারে বল করেন রুবেল। আবু জায়েদ রাহিকে দিয়ে কয়েকবার বোলিং শুরু হয়েছে ঠিকই, কিন্তু সুইং না পেলে রাহির বল হয়ে যায় নির্বিষ!

মাশরাফী-মোস্তাফিজের বল কাজে না দিলে শুরুতেই বোলিংয়ে আসতে হয় সাকিব-মিরাজকে। তাই নতুন বোলিংয়ে টাইগারদের পজিশন বেশ বৈচিত্র্যময়! তবে বিচিত্র না বলে একে অস্থিতিশীল বলাই ভালো। তাতে পাল্টে যায় ম্যাচ পরিকল্পনাও। মূল আসর শুরুর আগেই ঠিক করতে হবে, কার কার হাতে তুলে দেয়া হবে নতুন বোলিংয়ের ভার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স চাইবে গতবারের ফলাফল, মরক্কো চাইবে প্রতিশোধ: আশরাফ উদ্দিন চুন্নু

জুলাই ৯, ২০২৬

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT