চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যে হাতের মুঠোয় বারবি ডল থাকার কথা সে হাতে ফাঁসির দাবী!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সোমবার থেকে একদল শিক্ষার্থীদের একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। সেই ছবিতে দেখা যায়, রাস্তায় নেমেছেন কিছু ক্ষুদে শিক্ষার্থী। তাদের হাতে ধর্ষকের ফাঁসির দাবীর প্ল্যাকার্ড। মূলত তারা রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত ঐতিহ্যবাহী সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের শিক্ষার্থী। ধর্ষণের পর নির্মম হত্যার শিকার সাত বছরের শিশু সামিয়া আক্তার সায়মার সহপাঠী তারা। সেই হত্যাকারীর ফাঁসির দাবি নিয়ে রাজপথে নেমেছে এই কোমলমতি শিশুরা।

চার দিন আগে ওয়ারীর নিজেদের বাসার উপরের ফ্ল্যাটে খেলতে গিয়ে শিশু সামিয়াকে ধর্ষণের পর হত্যার শিকার হয়। এই ঘটনায় সারাদেশের মানুষ ঘৃণা, ধিক্কার আর তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদের ঢেউ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেই প্রতিবাদে শামিল হয়েছে সামিয়ার সহপাঠীরাও। ক্ষুদে এই শিক্ষার্থীদের প্রতিবাদ ছুঁয়ে গেছে দেশের প্রায় সব নাগরিককে, ছুঁয়ে গেছে অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনকেও।

ক্ষুদে শিক্ষার্থীদের ভাইরাল হওয়া ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করে শাওন লিখলেন,

‘‘এই বাচ্চাগুলো ফাঁসি বোঝে? হত্যাকারী বোঝে? ধর্ষণ বোঝে? কী দূর্ভাগা বাবা মা আমরা! যে হাতের মুঠোয় বারবি ডল থাকার কথা সে হাতে ফাঁসির দাবী নিয়ে রাজপথে নামতে হয়েছে!

কন্যাশিশুর মা’য়েরা…
হাঁটতে শেখানোর পাশাপাশি আত্মরক্ষার জন্য কন্যাকে ‘তায়কোয়ান্ডো’, ‘কারাতে’, ‘কিকবক্সিং’, ‘জুডো’, ‘জিউ জিতসু’ এসব শেখান। অসৎ স্পর্শের ইঙ্গিত পেলেই যেন জায়গামতো মেরে তক্তা বানিয়ে দেয়।

এই ছবিটা গতকাল সারাদিন ফেসবুকে ঘুরেছে। আমি তাড়াতাড়ি স্ক্রল করে সরিয়ে ফেলেছিলাম। আজ খুঁজে বের করে নিজের দেয়ালে টাঙিয়ে রাখলাম। দুই হাত দিয়ে ‘সামিয়া’র নামের উপরের অংশটা শক্ত করে ধরা মাঝখানের বাচ্চাটার চোখগুলোর দিকে তাকিয়ে ছিলাম এতোক্ষণ…! এই দৃষ্টির কোনো জবাব কি আছে আইনের হাতে?’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীকণ্ঠশিল্পীধর্ষণশাওন
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT