চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পথে ফাইনালে ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রয়োজনে এক পা নিয়ে হলেও মাঠে নামবেন। লুঝনিকির ফাইনাল নিয়ে এই হল ইভান রাকিটিচের মন্তব্য। সেমিফাইনালে ১০২ ডিগ্রি জ্বর নিয়ে খেলেছেন, ফাইনালেই বা বসে থাকবেন কেন।

রাকিটিচের কথাতেই ক্রোয়েশিয়ানদের মনোভাব টের পাওয়া যায়। বৈশ্বিক কোনো টুর্নামেন্টের প্রথম ফাইনাল। ক্রোয়েটরা ছেড়ে কথা বলবে না! যখন গ্রুপপর্বে আর্জেন্টিনাকেও ছেড়ে কথা বলেনি মদ্রিচের দল।

অথচ বিশ্বকাপের আগে গ্রুপপর্ব নিয়েই যত শঙ্কায় ছিল ক্রোয়েশিয়া। ১৯৯৮ বিশ্বকাপের পর আর কোনো আসরেই নকআউটে ওঠা হয়নি, তাই এই দলের পক্ষে বাজি ধরার লোক ছিল হাতেগোনা। সেটিও আবার গ্রুপে আর্জেন্টিনা, আইসল্যান্ড ও নাইজেরিয়ার মতো দল থাকায়।

গ্রুপপর্বে এই দলগুলোকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রীতিমত চমক জাগান মদ্রিচ-রাকিটিচরা। শুরুটা নাইজেরিয়াকে দিয়ে, ২-০ গোলে হারিয়ে।

দ্বিতীয় ম্যাচটা দিয়ে দুনিয়াজোড়া নিজেদের শক্তির জানান দিয়ে রাখে ক্রোয়েশিয়া। লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের জয়! একেবারে একপেশে খেলে জয়! কে, কবে ভাবতে পেরেছিল! ম্যাচের ৫৩ মিনিটে আন্তে রেবিচের গোল দিয়ে শুরু, ৮০ মিনিটে লুকা মদ্রিচ ও অতিরিক্ত সময়ে ইভান রাকিটিচের গোল; আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে দিয়েছিল প্রায়!

আর্জেন্টিনা অবশ্য পরের রাউন্ডে গেছে, সেটাতে আবার এই ক্রোয়েশিয়ার অবদানও থাকল! ডাগআউটের দল নিয়েও আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েটদের ২-১ গোলের জয় মানসম্মান বাঁচিয়ে দেয় মেসিদের। নিজেরা নাইজেরিয়াকে হারিয়ে পরের পর্বে যায় মেসিরা।

Reneta

নকআউট থেকেই আসল পরীক্ষা শুরু ক্রোয়েশিয়ার। প্রথম পরীক্ষাটা নেয় ডেনমার্ক। খেলা শুরুর প্রথম মিনিটেই জর্গেন্সনের গোলে এগিয়ে যায় ড্যানিশরা। যদিও তিন মিনিট বাদেই গোল শোধ দেন মারিও মানজুকিচ। এরপর আর গোল নেই। পরের ৮৬ মিনিটের সঙ্গে আরও অতিরিক্ত ৩০ মিনিট খেলা হওয়ার পরও ফল না দেখায় ম্যাচ গড়াল টাইব্রেকে। সেখানে দুই গোলরক্ষকের বীরত্ব থাকলেও শেষপর্যন্ত দুই শট ঠেকিয়ে ক্রোয়েশিয়াকে কোয়ার্টারে তোলেন গোলরক্ষক ড্যানিয়েল সুভাসিচ।

কোয়ার্টারও যেন দ্বিতীয় পর্বের প্রতিফলন। ৩১ মিনিটে দারুণ এক গোলে রাশিয়াকে এগিয়ে দেন ডেনিশ চেরিশেভ। আট মিনিট বাদে সেই গোল শোধ দিলেন ক্রেমারিচ। খেলা গড়াল অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০ মিনিটের মাথায় ভিদার হেড ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেও পাঁচ মিনিট বাকি থাকতে রাশিয়ার ফার্নান্দেসের হেড ম্যাচ নিয়ে যায় টাইব্রেকে। এখানেও নায়ক সুভাসিচ। শুট আউটে ৩-৪ গোলে জিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিতে ক্রোয়েশিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ড।

শেষ ষোলো, কোয়ার্টারের মতই ইংলিশদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ক্রোয়েটরা। ৫ মিনিটের মাথায় কাইরেন ট্রিপিয়ারের গোলে ইংলিশরা এগিয়ে গেল ঠিকই, কিন্তু সময় মতো গোল শোধ করলেন ইভান পেরিসিচ, ৬৮ মিনিটে। সেই গোলে টানা তৃতীয়বারের মতো ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় জ্লাতকো দালিচ শিষ্যরা।

তবে এবার টাইব্রেকে গড়াল না ম্যাচ। ১০৯ মিনিটে মানজুকিচের গোল যথেষ্ট হয়ে গেল ক্রোয়েটদের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য। যেখানে তাদের অপেক্ষায় দিদিয়ের দেশমের ফ্রান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রোয়েশিয়ারাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

জুন ১৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT