চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পেঁয়াজের দাম দ্বিগুণ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৬:৩৮ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A

লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। মাত্র এক মাসের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহে দাম কমার সম্ভাবনা তো নেই বরং বাড়বে।

দাম বাড়ার কারণ হিসাবে পাইকারী ও খুচরা পর্যায়ের ব্যবসায়ী বলছে, একদিকে বাংলাদেশ ও ভারত উভয় দেশে বৃষ্টির কারণে প্রচুর পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। অন্যদিকে মোকামগুলোতে বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মজুদ রেখেছে। এছাড়া আমদানি খরচও বেড়েছে। ফলে হু হু করে দাম বেড়েছে।

শুক্রবার কারওয়ান বাজার, হাতিরপুল ও কাঁঠালবাগান বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে এ সব তথ্য জানা গেছে।

বাজারে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ প্রতিকেজি ৮৫ থেকে ৯০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর পাইকারী পর্যায়ে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজের পাল্লা (৫ কেজি) ৪শ টাকা আর ভারতীয় পেঁয়াজের পাল্লা সাড়ে ৩শ টাকায়।

সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পরিস্থিতির সর্বশেষ ২৩ অক্টোবরে প্রস্তুত করা প্রতিবেদনে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আর এক মাসের ব্যবধানে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। যা শতাংশের হারে প্রায় ৫৫ শতাংশ।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকাররাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে।

Reneta

কাঁঠালবাগানের মুদি দোকানদার আতিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কারওয়ান বাজার থেকে পেঁয়াজ কিনে আনি। সেখানে দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ১৮ থেকে ২০ টাকা বেড়েছে। ফলে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

দাম নিয়ে মোকামের ব্যবসায়ীরা কারসাজি করে এমন অভিযোগ করে পাইকারীরা জানান, বৃষ্টির কারণে ভারতে কিছুটা দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশি পেঁয়াজে। তবে বড় ব্যবসায়ীরা সুযোগ বুঝে অধিক মুনাফার আশায় দেশি পেঁয়াজের দাম বাড়িয়েছেন।

কারওয়ান বাজারের ৪৩ নং আড়ত মিনহাজ বাণিজ্যালয়ের হৃদয় হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, সম্প্রতি বৃষ্টির কারণে ফরিদপুর, পাবনাসহ উৎপাদনকারী কয়েকটি এলাকায় প্রচুর পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।

এছাড়া ভারতের পেঁয়াজের ওপর বাংলাদেশকে নির্ভর করতে হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মত ভারতেও বৃষ্টিতে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। তিনি আরো বলেন, দেশটিতে প্রায় ২০ জাতের পেঁয়াজের উৎপাদন হয়। তবে বাংলাদেশে যে কয়েক জাতের পেঁয়াজ আসে তার মধ্যে সাউথ, বেলুরিয়া পেঁয়াজ অন্যতম। কিন্তু এই দুটি জাতের পেঁয়াজই নষ্ট হয়েছে বেশি। সেজন্য দাম বেড়েছে বলে মনে করেন এই ব্যবসায়ী।

একই মার্কেটের কুতুবপুর বাণিজ্যালয়ের এক বিক্রয়ক্রর্মী বলেন, বৃষ্টি ছাড়াও মোকামের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাল মজুদ করে। তারা নিজেরাই সংকট দেখিয়ে কয়েকদিন পেঁয়াজ বিক্রি করে না। তখনই দাম বেড়ে যায়।

জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেট ফেডারেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শেখ শামসুল আলম বুলবুল চ্যানেল আই অনলাইনকে বলেন, দেশে পেঁয়াজের সবচেয়ে বড় মোকাম হচ্ছে রাজশাহীর তাহেরপুর ও বানেশ্বর, ফরিদপুরের গোয়ালন্দ। এছাড়া পাবনায়ও একটি মোকাম রয়েছে। এসব মোকামে মাঝে মাঝে পেঁয়াজের সংকট দেখা দেয়। তখন পাইকারদের বেশি দাম দিয়ে কিনতে হয়।

মোকামের আড়তদাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি আমার জানা নেই। তবে প্রায়ই এমন অভিযোগ শোনা যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারওয়ানবাজারঢাকা উত্তর সিটি করপোরেশনপেঁয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT