চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে আলিঙ্গন স্বপ্ন দেখাচ্ছে বার্সাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ন ১৮, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

দ্বিতীয় মেয়াদে বার্সেলোনার সভাপতি পদে বসেছেন হুয়ান লাপোর্তা। প্রথম মেয়াদে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল এ প্রশাসকের সামনে একাধিক চ্যালেঞ্জ অপেক্ষায়। মহামারীতে আর্থিকভাবে নড়বড়ে হয়ে পড়া ন্যু ক্যাম্প জায়ান্টদের ঘুরে দাঁড়াতে নেতৃত্ব দেয়া। স্কোয়াডে কার্যকরী খেলোয়াড় যোগ করা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিওনেল মেসিকে ধরে রাখা।

আসছে জুনে আঁতুড়ঘর বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আর্জেন্টাইন মহাতারকার। মেসি এরপর হয়ে যাবেন ফ্রি এজেন্ট। গত মৌসুমে ব্যুরোফ্যাক্স পাঠিয়ে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান দিয়েছিলেন অধিনায়ক। পরে এক মৌসুম থেকে গেছেন।

আরেক মৌসুম বা আরও কয়েক মৌসুম বার্সায় থেকে যাবেন কিনা মেসি, সেটি নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে তাকে ধরে রাখতে মরিয়া ক্লাব। নতুন সভাপতি লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক ভালো। তিনি মেসিকে ধরে রাখতে পারবেন বলে আশাবাদী সকলে।

লাপোর্তা মেসিকে ধরে রাখার কথা বলেই সভাপতি নির্বাচনের মাঠে বাজিমাত করেছেন। তাই বুধবার রাতে যখন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে আসীন হলেন, তার সূচনা বক্তব্যের বাঁকে বাঁকে থাকল মেসির প্রশংসা ও নতুন চুক্তির আকাঙ্ক্ষাই। ক্যামেরার সামনে মেসির সঙ্গে আবেগঘন আলিঙ্গন করতেও দেখা গেছে লাপোর্তাকে।

সেই আলিঙ্গনই আশা জাগাচ্ছে সমর্থকদের মনে। আসলে আসা দেখাচ্ছে ক্লাবটি সংশ্লিষ্ট সকলকেই। লাপোর্তা বলেছেন, ‘আমরা মেসিকে ধরে রাখার জন্য সবরকম চেষ্টাই করব। সরি লিও… আমি সর্বোচ্চ চেষ্টাটাই করব, এবং তুমি সেটা জানো।’

‘অবশ্যই, আমরা সব চেষ্টাই করবো তাকে ধরে রাখতে। কারণ সে ইতিহাসের সেরা খেলোয়াড়। সরি মেসি, আমি তোমাকে ভালোবাসি, বার্সেলোনাও তোমাকে ভালোবাসে। যদি এই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকত, তুমি চলে যেতে চাইতে না।’

Reneta

মেসিকে ধরে রাখা প্রসঙ্গের পাশাপাশি আরও অনেক বিষয়ে অভিষেক অনুষ্ঠানে কথা বলেছেন লাপোর্তা, ‘এখন আমাদের ভালো দিন ফিরিয়ে আনতে হবে। বার্সেলোনাকে গৌরবের জায়গায় ফিরিয়ে নিতে যা করার আমরা করবো।’

চ্যালেঞ্জ জয়ের পথে ক্লাবের বর্তমান আর্থিক দুর্দশা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নতুন সভাপতি, ‘আর্থিক অবস্থা আমাদের মনোযোগের শীর্ষে থাকবে। সেটির জন্য আমাদের পরিকল্পনা আছে। বার্সার জন্য যা ভালো হয়, আমরা সেই সিদ্ধাটিই নিবো।’

মেসিদের কোচ ডাচম্যান রোনাল্ড কোম্যানকে নিয়েও কথা বলেছেন লাপোর্তা। কোচকে সমর্থনই জানিয়েছেন, ‘রোনাল্ড, আমাদের সমর্থন ও আত্মবিশ্বাস আপনার সঙ্গী হবে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা সেরার আসনে ফিরতে চাই। কিন্তু এই মৌসুমে ছিটকে গেছি। এই মৌসুমে তাই লিগ ও কোপা ডেল রে জিততে চাই আমরা।’

Jui  Banner Campaign
ট্যাগ: কোম্যানচুক্তিন্যু-ক্যাম্পবার্সামেসিলাপোর্তালিড স্পোর্টসসভাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT