চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যু্ক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত আট লাখের বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

করোনার অতিসংক্রামক ধরন ডেলটা ও অমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই ধারাবাহিকতায় করোনার দৈনিক সংক্রমণ ৩৪ লাখের কাছাকাছিতে উন্নীত হয়েছে। মহামারি শুরুর পর থেকে বিশ্বে এক দিনে এত রোগী শনাক্ত হয়নি। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে আট লাখেরও বেশি। যুক্তরাজ্যে প্রায় এক লাখ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত বাড়ছে হু হু করে। ভারতে একদিনে আক্রান্ত হয়েছে আড়াই লাখেরও বেশি। এর মধ্যে মকরসংক্রান্তির উৎসবে সমবেত হয়েছে লাখো মানুষ। ফলশ্রুতিতে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। এদিকে করোনার নতুন দুটি চিকিৎসাপদ্ধতির অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতে শুক্রবার এক দিনে চলতি বছরের সর্বোচ্চ দুই লাখ ৬৪ হাজরের বেশি মানুষ সংক্রমিত শনাক্ত হয়েছে। এরপরও দেশটিতে বন্ধ নেই ধর্মীয় জনসমাগম। মকরসংক্রান্তি উৎসব উপলক্ষে উত্তর প্রদেশের প্রয়াগরাজে সমবেত হয়েছে লাখো মানুষ। ফলে ভারতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুণ্যার্থীদের করোনার নিয়মাবলি মেনে চলার আহ্বান জানিয়েছেন। বলা হয়েছে, টিকার সনদ না থাকলে কেউ মেলায় অংশ নিতে পারবেন না। করোনার পরীক্ষা করিয়ে তবেই যেতে হবে। ভিড় ঠেকাতে পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে করোনাভাইরাসের আক্রান্তদের জন্য নতুন দুটি চিকিৎসাপদ্ধতির অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গুরুতর অসুস্থতা ও মৃত্যু প্রতিরোধ করতে টিকার পাশাপাশি নতুন চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা যাবে। ব্রিটিশ মেডিকেল জার্নালে ডব্লিওএইচও’র বিশেষজ্ঞরা বলেছেন, করোনায় গুরুতর অসুস্থ রোগীদের কর্টিকসটারয়েডস নামের একটি ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ বারিসিটিনিব প্রয়োগ করলে ভেন্টিলেশনে নেয়া ও মৃত্যুর ঝুঁকি কমে।

করোনায় আক্রান্ত হলে মারাত্মক অসুস্থ হওয়ার ঝুঁকি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তোলে এমন একটি জিন খুঁজে পেয়েছেন পোল্যান্ডের বিজ্ঞানীরা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন, তা আগে থেকে বুঝতে এই গবেষণা নতুন পথ দেখাবে বলে তারা আশা করছেন। গবেষণা প্রকল্পের দায়িত্বে থাকা অধ্যাপক মার্সিন মনিউসকো বলেন, পোল্যান্ডের জনসংখ্যার প্রায় ১৪ শতাংশের মধ্যে এই জিন রয়েছে,যা পুরো ইউরোপে ৮ থেকে ৯ শতাংশ এবং ভারতে রয়েছে ২৭ শতাংশের মধ্যে।

Reneta

বিশ্বের বিভিন্ন দেশে করোনার অমিক্রনে সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে যাওয়ার হার বাড়ছে। ডব্লিওএইচও আশঙ্কা করছে, আগামী মার্চ মাসের মধ্যে ইউরোপের অর্ধেক করোনায় সংক্রমিত হবে। এমন পরিস্থিতিতে যাঁরা বয়স্ক, রোগপ্রতিরোধ ক্ষমতা কম কিংবা ডায়াবেটিসের মতো কোনো রোগে ভুগছেন, তাঁদের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা এই পদ্ধতি সুপারিশ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভারতযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমিক্রন মোকাবিলায় আরও ৫০ কোটি টেস্ট কিট কিনছে যুক্তরাষ্ট্র

পরবর্তী

উদ্বোধনী দিনে জিতল অস্ট্রেলিয়া

পরবর্তী

উদ্বোধনী দিনে জিতল অস্ট্রেলিয়া

ইউক্রেনে রাশিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT