ইউক্রেনে আগ্রাসন চালানোর অজুহাত তৈরি করতে রাশিয়া উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়,পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ান অপারেটিভরা একটি “মিথ্যা-পতাকা” অভিযানের পরিকল্পনা করছে, যাতে মস্কো ইউক্রেনকে হামলার প্রস্তুতির জন্য অভিযুক্ত করতে পারে।
কিন্তু পেন্টাগনের এ দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া ।
উত্তেজনা কমানেরা লক্ষ্যে মার্কিন-রাশিয়ান আলোচনার এক সপ্তাহ পর মার্কিন শিবির থেকে এ ধরনের বক্তব্য প্রকাশ করা হয়।
গত শুক্রবার ইউক্রেনের বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার হামলার পিছনে রাশিয়াকে অভিযুক্ত করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সাইবার হামলার নিন্দা করেছে এবং ইউক্রেনকে সমর্থনের প্রস্তাব দিয়েছে। অপরদিকে রাশিয়া সাইবার হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।







