চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে এতদিন কেন ব্যবস্থা নেয়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী যুবলীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে এতদিন কেন আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্ন তুলে দোষ প্রমাণ হলে দলীয় ট্রাইবুনালে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ অত্যন্ত সুসংগঠিত একটি ইউনিট। তাদের বিরুদ্ধে এতদিন কোনো অভিযোগ এলো না, হঠাৎ কেন অভিযোগ আসলো? আর অভিযোগ থাকলে এতদিন কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

খালেদের গ্রেপ্তার দল ও যুবলীগকে পঙ্গু করার ষড়যন্ত্র কি না সেই প্রশ্নও করেন যুবলীগের চেয়ারম্যান।

তিনি বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আওয়ামী যুবলীগের নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে দলীয় কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।

র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর গুলশান-২ এর ৫৯ রোডের ৫ নাম্বার বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের একটি বাসভবন থেকে একটি শর্টগান ও একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তবে এখনো বাড়ির বাইরে বের করা হয়নি তাকে। বাসার ভেতরেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Reneta

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৪ লাখ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে বাসার ভেতরে থাকা টাকার লোহার ভল্ট এখনো ভাঙা যায়নি।

এর আগে রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় তার মালিকাধীন ‘ইয়ংমেনস ফকিরেরপুল’ ক্লাবের ক্যাসিনোতে র‌্যাব অভিযান চালায়। এসময় ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটকসহ, বিপুল পরিমাণ টাকা জব্দ করে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর ফারুকযুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২১ দিন: গ্যালারির উন্মাদনা

মে ২১, ২০২৬

‘রামিসা হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার হয়েছে, বিচারও দ্রুত হবে’

মে ২১, ২০২৬

প্রেম-দ্রোহের সঙ্গে প্রকৃতিরও কবি কাজী নজরুল ইসলাম

মে ২১, ২০২৬

বিমানবাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT