চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ২১ দিন: গ্যালারির উন্মাদনা

সাকিলা জেসমিনসাকিলা জেসমিন
৫:৩১ অপরাহ্ণ ২১, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ ফুটবল ঘিরে মাঠের খেলার পাশাপাশি গ্যালারির উন্মাদনাও হয়ে ওঠে দর্শকদের অন্যতম আকর্ষণ। প্রিয় দলকে সমর্থন জানাতে হাজারো সমর্থক নানা রঙের পতাকা, ব্যানার, ফেস্টুন, জার্সি ও মুখে রঙ ব্যবহার করেন। কেউ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে আসেন, কেউ আবার প্রিয় খেলোয়াড়ের ছবি ও স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজেদের আবেগ প্রকাশ করেন।

ফুটবলের বিশ্বকাপ মানে শুধু গোল, জয়-পরাজয়, দুদলের তুমুল লড়াই কিংবা টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর উত্তেজনা নয়। মধুর এ লড়াইয়ের আকর্ষণ স্টেডিয়ামের ভেতরে-বাইরে থাকা হাজারো সমর্থকদের হাসি-কান্না আনন্দ-বেদনার অভিব্যক্তি, যা টেলিভিশনের পর্দা থেকে মুহুর্তেই ছড়িয়ে পড়ে দুনিয়াজুড়ে।

বিশ্বকাপের অন্যতম সফল দল ব্রাজিলের সমর্থকদের কল্যাণে স্টেডিয়ামের গ্যালারি ছেয়ে যায় হলুদ-সবুজ বর্ণে। কার্নিভালের আউটফিটে ব্রাজিলীয় নারীদের সাম্বা নাচে যেন কোপা কাবানা সকতের বিশ্ব বিখ্যাত কার্নিভাল উঠে আসে গ্যলারিতে।

ব্রাজিলের মেয়েদের মতোই আর্জেন্টাইন সুন্দরী আর ইউরোপীয় দলগুলোর বিভিন্ন বয়সী নারী ফুটবল-ফ্যানদের গান আর স্লোগানে ম্যাচের আগেই জেগে ওঠে গ্যালারি। প্রিয় দলের জার্সি পরে গান গাইতে গাইতে সমর্থকদের স্টেডিয়ামে ঘুরে বেড়ানো গ্রেটেস্ট শো অন আর্থকে বরাবরই ভাসিয়ে দেয় উৎসবের আমেজে।

উদযাপনে পিছিয়ে নেই ইউরোপের ফুটবল ভক্তরাও। স্প্যানিয়ার্ড, জার্মান আর ফরাসী ভক্তদের জাতীয় পতাকার আদলে রঙ্গীন পোশাক, সাজসজ্জা, জাতীয় পতাকার রংয়ে মুখ রাঙ্গানো বিশ্বকাপের বহুজাতিক সংস্কৃতি ও সৃজনশীলতাকে ফুটিয়ে তোলে। পতাকা-প্ল্যাকার্ডে অভিনব স্লোগান, আবেগ-ভালোবাসার অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মুহুর্তে পৌঁছে যায় ফুটবল ভক্তদের হৃদয়ের গভীরে।

ফুটবল এজন্য শুধুই একটি খেলা নয়, কারো কারো কাছে জীবনের চেয়েও বড় কিছু। ফুটবল বিশ্বকাপ কেবল একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী সংস্কৃতি, আবেগ ও ঐক্যের এক মহামিলন। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত আতশবাজি বা ঝুঁকিপূর্ণ জিনিসপত্র ব্যবহার না করার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজার্মানিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT