চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, চেয়ারম্যানসহ আটক ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
জনপদ, ঢাকা
A A

ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশক্রুতার জেরে ইসরাফিল (৩২) নামে এক যুবককে হাত পা বেঁধে মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৮ জনকে আটক করেছে।

সোমবার দিবাগত রাতে বালিয়া ইউনিয়নের পূর্ব সূত্রাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান (৪৫), তার ভাতিজা সিয়াম (২০), সূত্রাপুর শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ (৭০), মজিদের ছেলে সামছুল হক (৪৫), নাতি সিহাব (১৭), পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মজিবর (৭০), রাজন (৩৫), শামীম (২৫), নাছিমা আক্তার (৩২) ও রাশেদা বেগম (২৭)।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শক্রুতার জেরে বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে তার কয়েকজন কর্মী একই এলাকার ইসরাফিল হোসেন নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে মারধর করে।

পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ইসরাফিলকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র হাতে তাদের পাল্টা ধাওয়া করে। এতে ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে ছত্রভঙ্গ করে দেয় এবং চেয়ারম্যান মুজিবর রহমানসহ ৮ জনকে আটক করে।

ভুক্তভোগী ইসরাফিলের বড় ভাই আব্দুল আওয়াল বলেন, আমার ভাইকে লোক মারফত বাসা থেকে ডেকে নেয় বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান। পরে তাকে বাড়ির পার্শ্ববর্তী চৌরাস্তায় নিয়ে লোকজন দিয়ে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ইসরাফিলের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

Reneta

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনায় বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধামরাই
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT