চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৭:৪৯ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বিচার হয়ে যাওয়া এবং বিচারাধীন যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে যুদ্ধাহত, বিধবা, বীরাঙ্গনা এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

সংবাদ সম্মেলনে আইন সংশোধন বা নতুন আইন করে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকারী এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের মধ্যে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাদের হাতে নির্যাতনের শিকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, বিধবা, এতিম এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পুর্নবাসনের দাবিতে ঘাতক দালাল নির্মুল কমিটির এই সংবাদ সম্মেলন।

যুদ্ধাপাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার পক্ষে সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন সাবেক দুই বিচারপতি। আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, যারা যুদ্ধাপারাধে দণ্ডিত হয়েছে বা অভিযুক্ত হয়েছে তারা কোন রিলিফের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কোনভাবেই ১০২ অনুচ্ছেদে কোন প্রকার রিট করে কোনভাবেই প্রতিকার লাভ করতে পারবেনা।

আরেক হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অবস্থান সংবিধানের উপরে। এই আইনের কোন অনুচ্ছেদ যদি সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হয় সেই ক্ষেত্রে এই আইনের প্রাধান্য হবে সংবিধান সেখানে স্থগিত থাকবে।

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার দাবি বিশিষ্টজনদের।

Reneta

ঘাতক দালাল নির্মূল কমিটি ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামীর সকল শিল্প বাণিজ্য এবং ব্যবসা প্রতিষ্ঠান এনজিও শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে এবং এসব প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে।

অধ্যাপক মুনতাসির মামুন বলেন, শহীদের, নির্যাতিতদের অধিকার সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করলে একটা গণতান্ত্রিক সুষ্টু পরিবেশের সৃষ্টি হবে।

ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী বলেন, আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন সরকার এই বিষয়টি বিশেষ গুরুত্বের সহকারে দেখে।

এছাড়া সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুততর করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT