চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব খান

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:১০ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২২
বিনোদন
A A

নয়মাস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন সুপারস্টার শাকিব খান। দেশে ফেরা উপলক্ষে হাজারও ভক্ত ঢাকার বিমানবন্দে তাকে রাজকীয় সংবর্ধনা দিয়েছিল। তবে, কদিন ধরে শোনা যাচ্ছিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন শাকিব খান।

কিন্তু চ্যানেল আই অনলাইনকে একটি সূত্র নিশ্চিত করেছে, শাকিব খান নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন দেশে, এ কারণে আপাতত তার যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে না।

সূত্রটি জানান, শাকিব যে যুক্তরাষ্ট্রে যাবেন না এই বিষয়টি কদিন আগেই তিনি আয়োজকদের জানিয়েছেন। শাকিবের আমেরিকা না যাওয়ার ব্যাপারে মন্তব্য নেয়ার জন্য একাধিকবার বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

শাকিব খান যুক্তরাষ্ট্রে না গেলেও ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ১৩ অক্টোবর ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, পূজা চেরী, জিয়াউল হক পলাশ প্রমুখ।

‘বীরত্ব’ ছবির নায়ক ইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, শাকিব ভাইয়া যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। তিনি আমাকে কদিন আগেই জানিয়েছেন এবার যুক্তরাষ্ট্রে যাবেন না। যতদূর জানি, উনি নতুন ছবির কাজ শুরু করবেন। সেই কারণে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এবার তার যাওয়া হচ্ছে না। গতবার যুক্তরাষ্ট্রে শাকিব ভাইয়ের বাসায় তিনদিন একসঙ্গে ছিলাম। গল্প-আড্ডায় দুই ভাই দারুণ সময় কাটিয়েছিলাম। ভাইয়াকে আমি এবার খুব মিস করবো।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে টিভিসি’র শুটিং করেন শাকিব খান। শনিবার অংশ নেন তার অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে।

Reneta

তপু খানের পরিচালনায় এই ছবির কাজ আগেই শেষ করেছিলেন শাকিব খান। বাকি ছিল গানের কাজ। নির্মাতা জানান, চলতি বছরেই মুক্তি পাবে লিডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনতপু খানযুক্তরাষ্ট্রলিড বিনোদনলিডার আমিই বাংলাদেশশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT