যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।
মিসিসিপির উত্তরাংশে ১শ মাইল গতির ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ঘরবাড়ি এবং ভবন।
ঘূর্ণিঝড়টি পরে টেনেসির দিকে চলে যায়। ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউইয়র্ক ও আশপাশে শীতকালীন ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





