চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে একাই ধসিয়ে দিলেন মোস্তাফিজ

টি-টুয়েন্টিতে ৬ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ২৫, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, প্রথম ম্যাচের নায়ক হারমিত সিং, দ্বিতীয় ম্যাচের নায়ক আলি খান এবং দলের সেরা অলরাউন্ডার স্টিভেন টেইলরকে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েও দাপুটে শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ৪.৫ ওভারে বিনা উইকেটে তুলে ফেলে ৪৬ রান। দুর্ভাবনার মেঘ অবশ্য সরতে থাকে এরপরই। দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরার লড়াইয়ে নেতৃত্ব দেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে নেন ৬ উইকেট।

টাইগার বাঁহাতি পেসারের আগুনে পুড়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে যুক্তরাষ্ট্র। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সামনে নাগালে থাকে লক্ষ্য।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার ছিল সাকিব আল হাসানের ২০ রানে ৫ উইকেট। সেটি ছাপিয়ে ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে ছাড়িয়ে যান সাকিবকে। একাধিকবার ৫ উইকেট শিকারে ছুঁয়ে ফেলেন সাকিবকে। মোস্তাফিজ আগে একবারই ৫ উইকেট পেয়েছিলেন। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

হিউস্টনের প্রেইরি ভিউতে তৃতীয় টি-টুয়েন্টিতে টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শায়ান জাহাঙ্গীর ও আনদ্রিজ গাউস ওপেনিং জুটি নিয়ে যাচ্ছিলেন ফিফটির কাছে। পঞ্চম ওভারের শেষ বলে সাকিব আল হাসানকে উইকেট দিয়ে ফেরেন গাউস। ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ৫টি চার ও ১টি ছয়ে।

পাওয়ার প্লে’র শেষ ওভারে মোস্তাফিজের বলে ফেরেন অপর ওপেনার জাহাঙ্গীর। ২০ বলে ১৮ রান করে তিনিও হন ক্যাচ আউট।

ছন্দ হারিয়ে বসা যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ে বড় ধস নামান মোস্তাফিজ। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন প্রয়োজনের সময় একটি করে উইকেট তুলে রেখেছেন অবদান। পাওয়ার প্লে’তে হুংকার তুললেও মোস্তাফিজের গর্জনে একশ পেরিয়েই থেমে গেছে স্বাগতিক দল।

Reneta

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নাগালে থাকা লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃতীয় টি-টুয়েন্টিবাংলাদেশ-যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহিউস্টন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT