চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যারা নিরাপত্তা দিতে পারবে না আমরা সেখানে যাব না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তার ব্যাপারে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দেশ খেলোয়াড়দের নিরাপত্তা দিতে পারবে না সেখানে বাংলাদেশ সফর করবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভবিষ্যতে দেশের বাইরে খেলতে গেলে ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার কথা জানালেন নাজমুল হাসান, ‘আজকের ঘটনার পর এটা নিশ্চিত, খেলোয়াড়রা যে দেশেই যাক না কেনো প্রয়োজনীয় নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। যারা দিতে পারবে আমরা শুধু সেখানেই খেলতে যাব; যারা দিতে পারবে না সেখানে আমরা যাব না।’

নিউজিল্যান্ডে লম্বা সফরে একটি টেস্ট বাকি ছিল বাংলাদেশ দলের। যেটি শুরু হওয়ার কথা ছিল শনিবার। ম্যাচের আগের দিন শুক্রবার সকালে অনুশীলন করতে হ্যাগলি ওভাল মাঠে ব্যাগ রেখে স্টেডিয়ামের অদূরে একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে রওনা হন তামিম-মুশফিকরা।

মসজিদের খুব কাছে গিয়ে ক্রিকেটাররা জানতে পারেন সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। গুলির আওয়াজ পেয়ে পার্কের ভেতর দিয়ে দৌড়ে প্রাণ নিয়ে স্টেডিয়ামে ফিরে আসেন তারা। ড্রেসিংরুমে কিছুসময় উদ্বিগ্নে কাটানোর পর স্থানীয় পুলিশের সহায়তায় ক্রিকেটাররা টিম হোটেলে ফিরে যান।

ক্রিকেটাররা নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর কিছুপর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন নাজমুল হাসান। তার আগেই দুই দেশের বোর্ড মিলে তৃতীয় টেস্টটি বাতিলের সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে বোর্ড সভাপতি নিরাপত্তার ব্যাপারে বিসিবির অবস্থান ব্যাখ্যা করেন।

Reneta

‘আমাদের দেশে যখন ওরা খেলতে আসে, নিরাপত্তা নিয়ে যে ধরণের কথাবার্তা বলে, যেমন নিরাপত্তা আমাদের দিতে হয়, এখন পর্যন্ত আমরা তেমনটা কোথাও গিয়ে পাইনি। সত্যি কথা বলতে জোরাজুরিও করিনি। অন্যান্য দেশও ওসব দেশে খেলতে গেলে করে না। আমার মনে হয়েছে এ ধরণের ঘটনা ঘটতে পারে, এ ধারণাই তাদের নেই। পূর্ব-প্রস্তুতি বা এমন হলে তাৎক্ষণিকভাবে কী করতে হবে সেটিও তাদের ছিল না। ঘটনাস্থলে পুলিশ যেতে যতটা সময় লেগেছে, এটা তো অস্বাভাবিক। আমাদের দেশে বা আশপাশের দেশে এমন কিছু হলে পুলিশ আসতে এত দেরি হতে পারে না। নিশ্চিতভাবেই ওরা মনে হয় অপ্রস্তুত ছিল।’

‘আমরা যখন বিদেশে যাই, বিশেষ করে এ ধরণের দেশে, তখন কিন্তু আমাদের দেশে তাদের জন্য যে ধরণের নিরাপত্তা ব্যবস্থা করা হয় সেটা থাকে না ক্রিকেট দলের জন্য। আমরা সবসময় বলে এসেছি এ ধরণের ঘটনা যেকোনো দেশেই হতে পারে। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা দলকে সতর্ক থাকতে হবে। অনেকে মনে করতে পারেন, এ ধরণের ঘটনা আমাদের এখানে হতে পারে বা উপমহাদেশে হতে পারে; ওদের ওখানে হওয়ার সম্ভাবনা নেই। এ জিনিসটা এখন আর নেই। আমরা যে ধরণের নিরাপত্তা দিয়ে থাকি তার ধারেকাছেও তাদের ছিল না, এটা সত্যি। শুধু নিউজিল্যান্ডে না, যত জায়গায় আমরা সফরে যাই অতটা নিরাপত্তা দেখি না।’ বলেন নাজমুল হাসান।

ঘটনাস্থলে যেতে পুলিশের যত সময় লেগেছে, এটা অস্বাভাবিক
ভয়াল অভিজ্ঞতা ও ক্রিকেটারদের ফেরা নিয়ে খালেদ মাসুদ যা বললেন
বাংলাদেশ দলের দেরি হয়েছিল বলেই…
সফর স্থগিত, হচ্ছে না ক্রাইস্টচার্চ টেস্ট
নিরাপদে হোটেলে পৌঁছেছে বাংলাদেশ দল
ভয়ঙ্কর অভিজ্ঞতা: তামিম
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, নিরাপদে বাংলাদেশের ক্রিকেটাররা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT