চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
অপরাধ
A A

যশোরের বিরামপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে শ’ খানেক পুলিশ সদস্য সেখানে অবস্থান নিয়েছেন। সেখান থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হচ্ছে।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে। কিছু সময়ের মধ্যে বিস্তারিত জানানো হবে।

প্রাথমিকভাবে তিনি জানান: বগুড়া ডিবি, পুলিশ হেডকোয়ার্টারের সদস্য, গোয়েন্দা পুলিশ, সোয়াট, যশোর পুলিশ এবং বিস্ফোরক ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়-সাতটি টিম বাড়িটি ঘিরে রেখেছে। তবে বাড়ির মধ্যে কে বা কারা অবস্থান করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়সূত্রে জানা যায়, বিরামপুর-পাগলাদহ গ্রামের সংযোগ সেতুর কাছাকাছিই বাড়িটির অবস্থান। সংবাদকর্মীরা বাড়িটি থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছেন। ওই বাড়িটি মোজাফফর নামে এক ব্যক্তির বলে প্রাথমিক খবরে জানা গেছে।

চলতি মাসের ৯ অক্টোবর শহরের ঘোপ নওয়াপাড়া রোড় এলাকার একটি বাড়ি থেকে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী নিহত জঙ্গি নেতা মারজানের ছোট বোন খাদিজা আক্তারকে আটক করা হয়েছিল।

ওই ঘটনায় খাদিজা ও তার পলাতক স্বামী মশিউর রহমান সাগরসহ অজ্ঞাত আরও চার জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানাবিরামপুরযশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT