চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোর রোডের গাছ রক্ষায় নাগরিক সমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী গাছ রক্ষার দাবিতে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা গাছ কাটতে নেয়া সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। এসময় পরিবেশগত ও ঐতিহাসিকভাবে শতবর্ষী গাছগুলোর গুরুত্ব তুলে ধরেন তারা।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এই নাগরিক সমাবেশ হয়। অবশ্য এর আগে বৃহস্পতিবার শতবর্ষী এই গাছ কাটার সরকারি সিদ্ধান্তের উপর ৬ মাসের স্থিতাবস্থা দেন হাইকোর্ট। পাশাপাশি গাছ কাটার সিদ্ধান্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করে সরকারের ব্যাখ্যাও চান আদালত।

এই আদেশের ফলে আগামী ৬ মাস গাছগুলো কাটা যাবে না বলে জানান রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ। শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত বন্ধ চেয়ে গতকাল রিট করেন তিনি। সে রিটের শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

সম্প্রসারণের জন্য ওই সড়কের দু পাশে থাকা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলো স্থানীয় প্রশাসন, এর পরই এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিবাদ।

প্রায় দুশো বছর আগে সড়কটি নির্মাণ করে গাছগুলো রোপণ করেছিলেন স্থানীয় জমিদার কালিপদ পোদ্দার। যশোর রোড নামে পরিচিত সড়কটি কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত।

Reneta

পেট্রাপোল থেকে কলকাতা পর্যন্ত সড়কও চার লেন হচ্ছে। তবে সেখানেও গাছ কাটার ওপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। সীমান্ত এলাকায় দুই কিলোমিটার রাস্তায় চার লেনের কাজ শেষ হয়েছে গাছগুলো অক্ষত রেখেই।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এ পথেই দেশ ছেড়েছিলো লক্ষ লক্ষ শরণার্থী, পরে তারা ফিরেও আসেন এ পথেই।  বিখ্যাত কবি অ্যালেন গিন্সবার্গ রচনা করেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। পরে তার ভিত্তিতে গান রচিত হয়, যা মুক্তিযুদ্ধের মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত।

যশোর শহর থেকে বেনাপোল পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য ৩৮ কি.মি.। এই রাস্তাটি সম্প্রসারণের প্রকল্পটি পাশ হয় ২০১৭ সালের মার্চ মাসে। এই রাস্তার দুই পাশে সড়ক ও জনপথের হিসেব অনুযায়ী গাছ রয়েছে ২ হাজার ৩১২টি। এর মধ্যে ২শর অধিক গাছ রয়েছে যেগুলোর বয়স ১৭০ বছরের বেশি। গাছ গুলোর সাথে জড়িয়ে রয়েছে নানা ঐতিহাসিক ঘটনা এবং স্থানীয় মানুষের আবেগ বিজড়িত স্মৃতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যশোরযশোর রোডযশোর-বেনাপোল সড়ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশবাসীর দোয়ায় ভালো আছি: মেয়র আইভী

পরবর্তী

এবার চালু হলো ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’

পরবর্তী
WhatsApp অ্যাপের লোগো মোবাইল স্ক্রিনে, বাংলায় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চালু হলো ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’

ক্ল্যাসিক ইংল্যান্ডে কুপোকাত অস্ট্রেলিয়া

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT