চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবি’র কর্মকর্তা সমিতির নেতৃত্বে হেলাল-কামরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
শিক্ষা
A A
সভাপতি মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী (বামে) এবং সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান (ডানে)

সভাপতি মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী (বামে) এবং সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান (ডানে)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী ও সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে সেকশন অফিসার এ টি এম কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন।

ভোট গণনা শেষে আজ সোমবার বিকেলে এই ফলাফল ঘোষণা করেন কর্মকর্তা সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও পরিচালক (হিসাব) মোঃ জাকির হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৭ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে কয়েকটি ভোট ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়।

ঘোষিত ফলাফলে, সভাপতি পদে প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী ৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপ-গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস পেয়েছেন ২৬ ভোট। সহ-সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ হায়াতুজ্জামান পান ২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে এ টি এম কামরুল হাসান ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেলালুল ইসলাম পেয়েছেন ২৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ শাহেদ রেজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম হাসান আলী পেয়েছেন ২৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ শরিফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মু. মুন্সী মনিরুজ্জামান পেয়েছেন ৩১ ভোট। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুর রাজ্জাক। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী মোঃ কবির হোসাইন পেয়েছেন ৩৫ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ কাজী শাহিনুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহীন হোসেন পেয়েছেন ৩৩ ভোট। অর্থ সম্পাদক পদে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পার্থ সারথী দাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন ৩৫ ভোট। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, উপ-রেজিস্ট্রার মোহাম্মাদ এমদাদুল হক ও নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুস সাকিব।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Reneta

এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে অনেক ঝড়-ঝঞ্ঝা এসেছে, তা আমরা পাশপাশি থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি। আশা করি, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় আগামীতেও আপনাদের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা পাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যবিপ্রবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT