চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যালেরিয়া চিকিৎসায় ঐতিহাসিক অগ্রগতি, ভ্যাকসিন পাচ্ছে আফ্রিকার শিশুরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আরও এক ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হচ্ছে বিশ্ব। প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকাজুড়ে শিশুদের ম্যালেরিয়ার ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

গত সহস্রাব্দ ধরে মানবজাতির সবচেয়ে বড় রোগের নাম ম্যালেরিয়া। এই রোগে আক্রান্ত হয়ে অসংখ্য শিশু ও নবজাতক প্রাণ হারায়।

শতাব্দীরও বেশি সময়ব্যাপী চেষ্টার পরে এই ভ্যাকসিন পাওয়া চিকিৎসাবিজ্ঞানের সেরা সব অর্জনগুলোর মধ্যে একটি। আরটিএস,এস নামের এই ভ্যাকসিনটি তৈরি করেছে যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসকে। ছয় বছর আগেই তা কার্যকর বলে প্রমাণিত হয়।

ঘানা, কেনিয়া এবং মালাবিতে পথপ্রদর্শক এ ভ্যাকসিনটির সফলতা দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আফ্রিকা সাব-সাহারা অঞ্চলজুড়ে এবং মাঝারি থেকে উচ্চ ম্যালেরিয়া সংক্রমণ রয়েছে এসব অঞ্চলে এই ভ্যাকসিন বিতরণ শুরু হবে।

সংস্থাটির পরিচালক ড. টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শিশুদের জন্য বহু প্রতীক্ষিত ম্যালেরিয়ার ভ্যাকসিন বিজ্ঞান, শিশু স্বাস্থ্য এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ভ্যাকসিন প্রতিবছর হাজার হাজার শিশুর জীবন বাঁচাবে।

ম্যালেরিয়া এমন একটি পরজীবী যেটা মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেটা রক্তের কোষগুলিকে আক্রমণ করে এবং ধ্বংস করে ফেলে ফলে রক্ত পুনরুৎপাদন হয় না।

Reneta

ওষুধের সাহায্যে এই পরজীবীকে হত্যা করা, মশারী দিয়ে মশার কামড় থেকে রক্ষা পাওয়া এবং কীটনাশক ব্যবহার করে মশকনিধন করে ম্যালেরিয়ার প্রকোপ কমানো যায়।

কিন্তু এই রোগের সবচেয়ে বড় বোঝা অনুভূত হয় আফ্রিকায়। সেখানে ২০১৯ সালে ২ লাখ ৬০ হাজারের বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

ঘানায় গণভ্যাকসিন প্রদান কার্যক্রমের সম্ভাবনা ও কার্যকারিতা আছে কিনা তা জানার জন্য ঘানায় ভ্যাকসিনটির পরিচালনা করেন ড. ওয়ামি আমপোনসা-আছিআনো।

তিনি বলেন, এটা আমাদের জন্য বেশ উত্তেজনাপূর্ণ মুহূর্ত, আমি বিশ্বাস করি বড় আকারে ভ্যাকসিন দিলে ম্যালেরিয়ার সংখ্যা সবচেয়ে কম হবে। দীর্ঘ সময় ব্যাপী ম্যালেরিয়া অনেক অনেক প্রাণ হরণ করেছে।

ম্যালেরিয়া পরজীবীর ১০০টি ধরণ আছে। এই ভ্যাকসিনের লক্ষ্য তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ ধরন প্লাসমোডিয়াম ফালসিপারুম। আফ্রিকায় বেশি দেখা যায় এই ধরনটি।

এর আগে ২০১৫ সালের ট্রায়ালে দেখা গেছে এই ভ্যাকসিন ১০টির মধ্যে ৪টি ম্যালেরিয়া সংক্রমণ রুখতে সক্ষম, ১০ জনের ৩ জনের তীব্র অসুস্থতা রক্ষা করে এবং শিশুদের রক্তের প্রয়োজনের সংখ্যা এক তৃতীয়াংশ হ্রাস পায়।

কিন্তু বাস্তবে ৪ ডোজের ভ্যাকসিনটি কতটা কাজ করতে তা নিয়ে সংশয় ছিলোই। চারটি ডোজের প্রথম তিনটি একমাসের ব্যবধানে ৫, ৬ ও ৭ মাস বয়সে দেওয়া হচ্ছে এবং শেষ বুস্টার ডোজটি দেওয়া হবে ১৮ মাস বয়সে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকাভ্যাকসিনম্যালেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT