চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাথন, সাইক্লিংয়ে জাবির দুই শিক্ষার্থীর স্বর্ণপদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে দুটি ইভেন্টে স্বর্ণপদক জিতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ম্যারাথন ও সাইক্লিং ইভেন্টে প্রথম হয়ে স্বর্ণপদক পান তারা।

হাফ ম্যারাথনে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম আবর্তনের মাহফুজ শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফর্মেশন টেকনোলজির (আইআইটি) স্নাতকোত্তর শিক্ষার্থী।

প্রতিযোগিতায় আরেকটি ইভেন্ট মেয়েদের সাইক্লিংয়ে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী পূর্বা বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের কোচের দায়িত্বে থাকা এসএম সাদাত হোসেন।

তিনি বলেন, মাহফুজ ও পূর্বা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেরা অ্যাথলেটদের পেছনে ফেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই গৌরবের অর্জন এনেছে।

এদিকে, ম্যারাথনে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ পদক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Reneta

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তরুণদের ক্রীড়ামুখী করতে রাজধানীতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯’।

শুক্রবার (২৯ মার্চ) সকালে রাজধানীর হাতিরঝিলে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ রাসেল।

‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ -প্রতিপাদ্য নিয়ে অর্ধ-মাসব্যাপী প্রতিযোগিতার আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রথমবারের মতো সারাদেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে দেশের ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT