চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার সামনেই নাপোলিকে হারাল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

আগের রাতে বার্সেলোনার বড় হারের স্মৃতি টাটকা। গ্যালারিতে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার উপস্থিত নাপোলিকে উজ্জীবিত করতে। বুধবার রাতে রিয়াল মাদ্রিদ শুরুতে পিছিয়েও পড়ল। হয়তো একটু শঙ্কাই জেগেছিল। শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে এক পা দিয়ে রেখেছে জিনেদিন জিদানের দলই।

ঘরের মাঠে দারুণ জয়ে গোল পেয়েছেন করিম বেনজেমা, টনি ক্রুস ও কাসেমিরো। নাপোলির গোলটি লরেঞ্জো ইনসিগনের।

সান্তিয়াগো বার্নাব্যুতে সুযোগ হাতছাড়ার মধ্য দিয়েই শুরু করে রিয়াল। কিন্তু নাপোলি প্রথম সুযোগেই প্রতিপক্ষের গোলমুখ খোলে। ম্যাচের ৮ মিনিটে জাল খুঁজে নেন ইনসিগনে।

অবশ্য সমতা ফেরাতেও বেশি সময় নেয়নি রিয়াল। ১৭ মিনিটে দানি কারভাহালের ভাসানো বলে মাথা ছুঁইয়ে সমতা ফেরান বেনজেমা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর আরো দুটি সুযোগ হাতছাড়া করে বিরতিতে যায় স্বাগতিকরা।

মধ্যবিরতির পর পুরনো রিয়ালেরই দেখা মেলে। ম্যাচের ৪৯ মিনিটে রোনালদোর বাড়ানো বলে স্বাগতিকদের এগিয়ে দেন জার্মান তারকা ক্রুস। আর ৫৪ মিনিটে কাসেমিরো দারুণ এক ভলিতে জাল খুঁজে নিয়ে স্বস্তি ছড়ান।

Reneta

এরপর আর গোল হয়নি। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষ রক্ষণে ভীত ছড়িয়েছে দুদলই। শেষপর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

রাতের অন্য ম্যাচে আর্সেনালকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটের টিকিট কাটার পথে এগিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

জুলাই ২২, ২০২৬

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে দমন-পীড়নের প্রতিবাদে বিরোধীদলগুলোর একাত্মতা

জুলাই ২২, ২০২৬

নারীকাণ্ডে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিচার ও বহিষ্কারের দাবি

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT