চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যান বুকার পেলেন অ্যাটউড ও এভারিস্তো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার পুরস্কার পেলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নার্ডিন এভারিস্তো। 

তবে এবারের বুকারে অর্ধশতাব্দীর প্রথা ভেঙ্গে প্রথমবারের মতো এক কৃষ্ণাঙ্গের হাতে উঠলো ইংরেজি সাহিত্যের মর্যাদাপূর্ণ পুরস্কারটি। ৬০ বছর বয়সী ব্রিটিশ লেখক বার্নার্ডিন এভারিস্তো তার ‘উইমেন’ বইয়ের জন্য এই পুরস্কার পান। তবে আরেকটি প্রথাও ভাঙতে হয়েছে কর্তৃপক্ষকে।

যৌথভাবে দু’জনকে পুরস্কার দিতে হয়েছে তাদের। কর্তৃপক্ষ জানায়, অনেক চেষ্টা করেও একজনকে বেছে নিতে পারেননি বিচারকরা। বার্নার্ডিনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার কানাডিয়ান ঔপন্যাসিক মার্গারেট অটউড (৭৯)। তার উপন্যাসের নাম ‘দ্য হ্যান্ডমেইডস টেল’।

সোমবার লন্ডনের গিল্ডহলে তাদের নাম ঘোষণা করেন বিচারকরা। অ্যাটউড দ্য টেস্টামেন্টস এবং এভারিস্তো গার্ল ওমেন বইয়ের জন্য এই পুরস্কার পান তারা। পুরস্কারের অর্থ প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার।

জুরিবোর্ডের চেয়ারপারসন পিটার ফ্লোরেন্স বলেন, অসাধারণ কাজের জন্যই তাদের পুরস্কারটি প্রদান করা হচ্ছে।

১৯৬৯ সালে ম্যান বুকার পুরস্কার দেয়া শুরু হয়। বুকারের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার যৌথভাবে পুরস্কার জেতার ঘটনা। ১৯৯৩ সালে নিয়ম করা হয়েছিল, এই পুরস্কার আর কখনোই ভাগাভাগি করে দেওয়া হবে না। তবে সেটা রক্ষা করতে পারেননি বিচারকরা।

Reneta

বুকার প্রাইজ ফাউন্ডেশনের সাহিত্য বিষয়ক পরিচালক গ্যাবি উড বলেন, বুকারের বিচারকেরা টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে সংক্ষিপ্ত তালকায় থাকা জনপ্রিয় বইগুলো নিয়ে আলাপ-আলোচনা করে বুঝতে পারেন, এর মধ্য থেকে একজন বিজয়ী বের করা অসম্ভব।

বুকার পুরস্কারের ওয়েবসাইটের তথ্যমতে, এর আগে মাত্র দু’বার বুকার পুরস্কার ভাগাভাগির ঘটনা ঘটেছে। ১৯৭৪ সালে নাদিন গোরডাইমার ও স্ট্যানলি মিডলটন এবং ১৯৯২ সালে মাইকেল ওন্দাজে ও ব্যারি আন্সওর্থ যৌথভাবে এ পুরস্কার জেতেন।

চলতি বছর বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিল ছয়জনের নাম। বুকার পুরস্কারের সাহিত্য পরিচালক বিচারকদের বারবার অনুরোধ করেছিলেন যাতে যেকোনো একজনকে দেওয়া হয় ইংরেজি সাহিত্যের মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি। তবে বিচারকরা সে নিয়ম রক্ষা করতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যান বুকারম্যান বুকার পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT