চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং রোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে: ডিএমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে লড়াই। সিরিজ ঘিরে ম্যাচ ফিক্সিং রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রোববার বিকেলে মিরপুরের হোম অব ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ম্যাচে যেন ফিক্সিং করতে না পারে সেজন্য বিসিবি, গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রেখে কাজ করবে। টিকিট কালোবাজারি যেন না হয় সেজন্যও আমাদের ভিজিল্যান্স টিম কার্যকর থাকবে।’

Banglabid

শুধু মিরপুর স্টেডিয়ামে নয়, সিরিজকে সামনে রেখে পুরো ঢাকা সিটি জুড়েই একটি নিরাপত্তা পরিকল্পনা নেয়ার কথাও জানান ডিএমপি কমিশনার, ‘অনেকদিন পর আমাদের দেশে ত্রিদেশীয় সিরিজ হচ্ছে। এটিকে সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর করতে সুদৃঢ় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘এই লক্ষ্যে বিসিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আমরা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। চারস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। থাকবে সাদা পোশাকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।’ যোগ করেন ডিএমপি কমিশনার।

‘মিরপুর স্টেডিয়ামসহ ১০ নাম্বার গোলচত্বর পর্যন্ত পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে। কন্ট্রোলরুমের মাধ্যমে প্রত্যেকটা মুভমেন্ট পর্যবেক্ষণ করা হবে। আমরা উদ্যোগ নিয়েছি যেন গ্র্যান্ডস্ট্যান্ডে সবাই সিটপ্ল্যান অনুযায়ী বসে। আমাদের সার্ভিলেন্স টিম একটা ভেতরে থাকবে এবং একটা বাইরে। গ্র্যান্ডস্ট্যান্ডের সামনেও বিসিবি’র নিরাপত্তা কর্মী এবং পুলিশের সদস্যরা সতর্ক পাহারায় থাকবে।’

Reneta

ডিএমপি কমিশনার বলেন, ‘এখানে আমাদের ভিওসি সেন্টার থাকবে। ভিওসি সেন্টার থেকে পুরো নিরাপত্তা ব্যবস্থা আমরা মনিটর করবো। প্রস্তুত থাকবে আমাদের সোয়াট টিমের সদস্যরা। পুরো স্টেডিয়ামটি আমরা প্রতিটি খেলার আগে সুইপিং করে নিবো।’

সিরিজ চলাকালীন টিমের চলাচলের পথেও বাড়তি নিরাপত্তা থাকবে বলেও জানান আসাদুজ্জামান মিয়া, ‘মাঠে আমাদের বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত থাকবে। খেলোয়াড়রা টিম হোটেল থেকে ভেন্যু পর্যন্ত যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা ইতোমধ্যেই নিয়েছি। কচুক্ষেত থেকে আসা এবং যাওয়ার সময় সকল দোকানপাট নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে।’

টিকিট ছাড়া কেউই স্টেডিয়ামে ভেতরে প্রবেশ করতে পারবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘গেটে যারা আসবে প্রতিটি দর্শনার্থী টিকিট বহন করবে, আমাদের যে মেশিন আছে সেটার মাধ্যমে গেটে টিকিট সুইপিং করে ভেতরে ঢুকেতে দেয়া হবে। পাশাপাশি সবার দেহ তল্লাশি করা হবে।’

‘গেটের পর ভেতরে প্রবেশের সাথে সাথে আরেকবার তল্লাশি করা হবে। কোন ধরণের ব্যাগপ্যাক, ব্যাগ, ধাতব বস্তু, দাহ্য পদার্থ, পানির বোতল, দিয়াশলাই নিয়ে কাউকে স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করতে দেয়া হবে না।’ যোগ করেনে পুলিশ কমিশনার।

একই নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজেও বহাল থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT