চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুম বন্ধ করতে চায় ম্যানইউ! 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমি মনে করি যে তারা এখন মৌসুমটি বন্ধ করে দিতে চায়। চ্যাম্পিয়ন্স লিগের কথা ভুলে যেতে পারে। তারা আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।’

নাইট ফুটবল নামের এক টিভি অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ি জীবনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্সকে এভাবেই সমালোচনায় বিদ্ধ করলেন ওয়েইন রুনি।

সন্দেহাতীতভাবেই রেড ডেভিলরা ফুটবল মাঠে কঠিন সময় পার করছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক ২০ বার শিরোপা জেতা দলটি যেন নিজেদের হারিয়ে খুঁজছে।

২০১৩ সালের পর ইপিএলের ট্রফি ম্যানইউর কাছে যেন হয়ে উঠেছে অধরা এক বস্তু। স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর ক্লাবটি দেখেছে একের পর এক কোচের যাওয়া আসা। কোনো কিছুতেই মেলেনি সাফল্য।

চলতি মৌসুমে ইপিএলে ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থাকা ম্যানইউর চ্যাম্পিয়ন্স লিগ খেলা এখন দুরাশাই বলা যায়। মৌসুম শেষে পঞ্চম স্থান নিশ্চিত করাও ফর্ম বিচারে আশার পালে হাওয়া দোলাচ্ছে না। ফলে ইউরোপা লিগে নাও মিলতে পারে তাদের দেখা।

প্রায় ১৪ বছর আগে ২০০৭-০৮ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানইউ। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরে লাল জার্সিধারীদের অর্জনের স্মৃতি তাই ধুলোয় ঢাকা পড়েছে।

Reneta

ম্যানচেস্টার ইউনাইটেডের সুদিন ফেরাতে সাবেক ইংলিশ ফুটবলার রুনি দিয়েছেন পরামর্শ। বর্তমানে ডার্বি কাউন্টি দলের কোচ রেড ডেভিলদের পুনর্গঠনে জোর দেয়ার আহ্বান জানান।

‘আমি মনে করি তাদের স্কোয়াড পুনর্গঠন করতে হবে। নিশ্চিত করতে হবে যে তারা নিজেদেরকে এমন অবস্থানে রাখবে, যেখানে ২-৩ বছরের মধ্যে তারা প্রিমিয়ার লিগে আসলেই চ্যালেঞ্জিং হতে পারে।’

গ্রীষ্মেই রেড ডেভিলদের ডেরা ছাড়বেন জার্মান কোচ র‌্যাঙ্গনিক। নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আয়াক্সের কোচ এরিক টেন হাগ। তবে রুনির মতে, দলের হাল ধরার যোগ্য ব্যক্তি পিএসজির বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো।

‘আমি মনে করি পচেত্তিনো প্রিমিয়ার লিগে এটি (ভালো) করেছেন। তিনি টটেনহ্যাম এবং সাউদাম্পটনেও অনেক শীর্ষ খেলোয়াড়দের বের করে এনেছেন। আমি যদি পছন্দ বেছে নেই, তাহলে পচেত্তিনোর দিকেই যাবো। তিনি জানেন শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কীভাবে কাজ করতে হয়। আপনি যদি উনাকে সময় দেন, আমি মনে করি তিনি ভালো করবেন।’

ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবাকে আর কিছুতেই ম্যানইউতে দেখতে চান না রুনি। ২০১৬ সাল থেকে ইউনাইটেডে খেলতে থাকা পগবার সঙ্গে ক্লাবের চুক্তি আগামী জুনে শেষ হতে চলেছে। রুনি কিছুতেই চান না তার সঙ্গে চুক্তি নবায়ন হোক।

‘আমি মনে করি ব্যাপারটা সম্ভবত এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে (পগবাকে ছেড়ে দেয়ার বিষয়টি) এগিয়ে নিয়ে যাওয়াই ভালো।

জাতীয় দল ও ক্লাব দলে পগবার পারফরম্যান্সের মিল নেই দাবি করে সাবেক ইংলিশ ফুটবলার বলেন,  ‘আমি তাকে ফ্রান্সের হয়ে খেলতে দেখেছি এবং সে সম্পূর্ণ ভিন্ন একজন খেলোয়াড়।’

‘কয়েকজন খেলোয়াড় আছে যাদের সত্যিই ছেড়ে দেয়া দরকার। আপনি যদি ক্লাবের ভবিষ্যতের দিকে তাকাতে চান তবে আপনাকে তরুণ, ক্ষুধার্ত খেলোয়াড়দের দিকেই যেতে হবে।’

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডে ভালো কিছুর আশায় ফেরানো হয়েছিল। যদিও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় তাকেও সমালোচনার মুখে পড়তে হয়। রুনি অবশ্য স্বীকার করছেন যে, রোনালদোকে আনার বিষয়টি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পগবাপচেত্তিনোম্যানইউম্যানচেস্টার ইউনাইটেডরুনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT