চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঘটনাস্থলে সোয়াট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
অপরাধ, সিলেট
A A

মৌলভীবাজারে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঢাকা থেকে মৌলভীবাজারের ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশেষায়িত বাহিনী সোয়াট (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস)। বুধবার  বিকেল ৫টার দিকে সোয়াট টিম জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে এসে পৌঁছায়।

জঙ্গি আস্তানায় অভিযানে অংশ নিতে বুধবার বেলা সোয়া ১১টার দিকে সোয়াটের টিমটি ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়।

দুটি জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে আইন শৃংখলাবাহিনী। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকার জন্য এই আদেশ কার্যকর হচ্ছে।

মৌলভীবাজারের নাসিরপুর ও শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার গভীর রাত থেকে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, র‍্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সকাল সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

তবে দু’টি বাড়ির মালিকই এক লন্ডনপ্রবাসী। তার নাম সাইফুল রহমান। তিনি সপরিবারে লন্ডনে থাকেন। সাইফুলের বাড়ি দু’টি দেখভাল করেন আতিক নামে তার এক আত্মীয়।

স্থানীয় জনতাকে নিরাপদ রাখার জন্য এলাকায় মাইকিং করেছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানামৌলভীবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT