চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানে তামিমের সঙ্গী মিরাজ, তাইজুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের গেল আসরে আবাহনীকে চ্যাম্পিয়ন করেছিলেন তামিম ইকবাল। এবার তাদেরই চিরপ্রতিদ্বন্দী ক্লাব মোহামেডানে ভিড়েছেন এই বাঁহাতি ওপেনার। তামিমের সঙ্গে মোহামেডানে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। সোমবার মিরপুরের সিসিডিএম কার্যালয়ে একসাথে দলবদলে অংশ নেন এই তিন ক্রিকেটার।

বেশ কয়েক মৌসুম ধরে শিরোপার স্বাদ পাচ্ছে না মোহামেডান। এবার শিরোপা এনে দিতে চান তামিম। দলবদল শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বেশ কয়েক বছর হয়েছে মোহামেডান চ্যাম্পিয়ন হয়নি। যে টিম হয়েছে তাতে শিরোপা জয় তো লক্ষ্য থাকবেই। চ্যাম্পিয়নশিপ এমন একটা ব্যাপার, যেখানে সেরা টিম নিয়েও অনেক সময় কাজ হয় না। ভাগ্য লাগে। ভাগ্য না থাকলে হয় না। আমরা আশা করবো সেই ভাগ্যটা আমাদের সাথে থাকবে। আমরা খেলোয়াড়রা কিভাবে পারফরম্যান্স করি তার ওপর অনেক কিছুই নির্ভর করবে। যতগুলো ম্যাচ খেলব সেরা পারফরম্যান্স করার চেষ্টা থাকবে। আমি না থাকলেও দলের অন্যরা সেরা পারফরম্যান্স দেবে। যদি আমরা সেরাটা দিতে পারি রেজাল্ট যাই হোক আশা করি সবাই মেনে নেবে।’

দুই মৌসুম কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। এবারই প্রথম বড় ক্লাবে নাম লেখালেন এই অলরাউন্ডার। তাতে অনেক বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে তার, ‘মোহামেডানের মতো বড় ক্লাবে খেলাটা অন্যরকম ব্যাপার। দুইবছর খেলেছি কলাবাগানের হয়ে। প্রথমবার আমাদের টিম ভালো করেছিল। কিন্ত পরের বার টিম অতটা ভাল করেনি। মোহামেডান-আবাহনী এমন বড় ক্লাবে খেলার স্বপ্ন ছোটবেলা থেকেই। মোহামেডানে খেলতে পেরে গর্বিত।’

জাতীয় দলের ক্রিকেটাররা পুরো লিগ খেলতে পারবেন না। আগামী মাসে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। জুনে ইংল্যান্ডে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মোহামেডানের আরেক স্পিনার তাইজুল ইসলাম মনে করেন তাতে শিরোপা স্বপ্ন ফিকে হয়ে যাবে না। তাইজুলের মতে দল হয়েছে ভারসাম্যপূর্ন, ‘জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও বাকি যারা আছে তারা ভালো করলে শিরোপা জেতা সম্ভব। প্রথমে মনে হয়েছিল দলটা অত শক্তিশালী হয়নি। দলের সঙ্গে সপ্তাহখানেক অনুশীলনের পর বুঝলাম দলটা বেশ ভারসাম্যপূর্ণ।’

তামিম-মিরাজ-তাইজুল ছাড়াও ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে রয়েছেন শুভাশীষ রায়, জুবায়ের হোসেন লিখন, ইবাদত হোসেন, রকিবুল হাসান, অভিষেক মিত্র, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, সাজেদুল ইসলামের মতো ক্রিকেটাররা। দলটিতে বিদেশি খেলোয়াড় আফগানিস্তানের লেগস্পিনার রহমত শাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগদলবদল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক

মে ১, ২০২৬

কারাগার থেকে আবারও গৃহবন্দি অং সান সু চি

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা বৃষ্টি: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT