চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ৫ উইকেট, তবুও প্রাইমের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ০৫, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

একাই ৫ উইকেট নিয়ে মোহামেডানকে ১৫০ রানে আটকে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় মাঝারি লক্ষ্যটাও টপকাতে পারেনি প্রাইম ব্যাংক। টি-টুয়েন্টিতে নিজের সেরা বোলিং করেও হার সঙ্গী হয়েছে মোস্তাফিজের।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৭ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহামেডান। টানা তিন জয়ে আবাহনীর সমান ৬ পয়েন্ট সাকিব আল হাসানের দলের।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় তামিম ইকবালের প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ২৫ রান করেন মো: মিঠুন।

মোহামেডান পেসার তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহি নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব।

টস জিতে আগে ব্যাট করতে নামা মোহামেডান পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫০ রান। শামসুর রহমান শুভ ৩৩ ও মাহমুদুল হাসান লিমন ২৩ রান করেন। সাকিবের ব্যাট থেকে আসে ২০ রান।

৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজ। এ বাঁহাতি পেসার প্রথম দুই ওভারে কোনো উইকেট পাননি। নিজের তৃতীয় ওভারে তিনটি ও শেষ ওভারে দুটি উইকেট নেন।

Reneta

টি-টুয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়ে এই বাঁহাতি পেসার স্পর্শ করেন নিজের সেরা বোলিং পারফরম্যান্স। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় কাটার মাস্টার ২২ রানেই নিয়েছিলেন ৫ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএল-২০২১মোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

জুন ১৮, ২০২৬

রবিন হুডের আশ্রয়স্থল ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১৬তম অবস্থানে ঢাকা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT