ডয়চে ভেলের উদ্যোগে একদিনের মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবন মিলনায়তনে এ কর্মশালায় মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ফুটেজ সংগ্রহ, সম্পাদনা এবং তা সামাজিক গণমাধ্যমসহ মুলধারার গণমাধ্যমে কিভাবে প্রচার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
ডয়চে ভেলের পক্ষে প্রশিক্ষণ দেন মোহাম্মদ ইউসুফ এবং এন্ড্রি। বাংলাদেশের টেলিভিশন, পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।








