মোবাইল ফোনে ভিডিও করতে যেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়। আহত হয়েছে আরো একজন শিশু।
নিহতরা হচ্ছেন পারভেজ (১৫) ও শুভ (১০)। রোববার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুকে গুরুত্বর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিশুরা ভাদুঘর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ভিডিও করছিল, এসময় বিপরীত দিক থেকে আসা ভৈরব গ্রামী বাল্লা লোকাল ট্রেনের নিচে তারা কাটা পড়ে এবং ঘটনাস্থলে মারা যায় ওই দু’শিশু।
রেলওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।








