চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির অ্যাপ হ্যাক করলেন ২২ বছরের তরুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

রাহুল গান্ধি আর তার কংগ্রেস পার্টির টুইটার হ্যাক হওয়ার পর এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাপ হ্যাক হলো।

তবে এবারের হ্যাকিং কোনো বিশেষজ্ঞ বা বিখ্যাত হ্যাকারের কাজ নয়। এ হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন একজন সাধারণ মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে। ২২ বছর বয়সী এই তরুণ হ্যাকারের নাম জাভেদ খাত্রি।

তবে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে নয়, বরং অ্যাপটিতে নিরাপত্তা বিষয়ক ব্যবস্থায় বড় ধরণের একটি ত্রুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেই অ্যাপটি হ্যাক করেছেন বলে জাভেদ খাত্রি জানান।

Banglabid

বৃহস্পতিবার রাতে জাভেদ টুইটারে টুইট করে দাবি করেন, তিনি মোদির অ্যাপ হ্যাক করতে সফল হয়েছেন এবং এখন তিনি এর সব ব্যবহারকারীর ইমেইল আইডি এবং মোবাইল নম্বরসহ সব ব্যক্তিগত তথ্য নাগালে পেয়ে গেছেন। এমনকি অ্যাপ ব্যবহারকারী ইউনিয়ন মন্ত্রীদের মোবাইল নম্বরও পাওয়ার দাবি করেন তিনি।

@narendramodi_in I have found a security issue in Narendra Modi’s app. Would like to report the issue.

— Javed Khatri (@IamJavedKhatri) December 1, 2016

জাভেদ বলেন, মোদির অ্যাপ ডাউনলোডকারী ৭০ লাখেরও বেশি মানুষের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে রয়েছে। তার হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিল এ বিষয়টির দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।

Reneta

“শুধু তাই নয়, আমি অ্যাপটির যে কোনো ব্যবহারকারীকে অন্য যে কোনো ব্যবহারকারীর ফলোয়ার বানাতে পারি। এটা শুধু বিরাট এক নিরাপত্তা ঝুঁকির ছোট্ট একটা অংশ, যে সম্পর্কে আমি জানাতে চাই। ৭০ লাখেরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা হুমকিতে থাকবে যদি ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে না দেখা হয়,” পোস্টে বলেন জাভেদ।

পরে অবশ্য এ ব্যাপারে নতুন টুইট করে ব্যাখ্যা দেয়া হয়েছে।

Everything has been fixed by the app team. I am in touch with them. We had a good discussion regarding that. Would like to thank IT team

— Javed Khatri (@IamJavedKhatri) December 2, 2016

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিহ্যাকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের অবরোধ প্রত্যাহার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT