চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চশিক্ষায় মেয়েরা পিছিয়ে কেন?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৫৭ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
উচ্চশিক্ষায় নারী

জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) বেশকিছু লক্ষ্যমাত্রাসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষায় মেয়েদের অংশগ্রহণে সফলতার জন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রশংসিত হওয়ার পাশাপাশি তাদের পাশের হারও আশা জাগানোর মতো বিষয়। সর্বশেষ এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মেয়েদের পাসের হার ৭০.৪৩ আর ছেলেদের পাসের হার ৬৭.৬১। গত বছর এই সংখ্যা আরও বেশি ছিল। এসএসসির ফলাফলেও একই অবস্থা লক্ষ্য করা গেছে। এসএসসিতে ছাত্রীদের মোট পাসের হার ৮০.৭৮ এবং ছাত্রদের ৭৯.৯৩। এই পরিসংখ্যানগুলো আশার খবর হলেও শনিবার চ্যানেল আইয়ে প্রচারিত এক প্রতিবেদনে দেখা গেছে, মাধ্যমিক স্তরে এগিয়ে থাকলেও উচ্চশিক্ষায় ভর্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে রয়েছে। মাধ্যমিক স্তরে যেখানে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫২ শতাংশ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থী মাত্র ৩০ শতাংশ। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র প্রায় একই ধরণের। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে চ্যানেল আইকে সরবরাহ করা ৭টি বিভাগের তথ্য বিশ্লষণে দেখা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৯শ’৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৬শ’৯০ জন অর্থাৎ ৬৯ দশমিক দুই শুন্য শতাংশ। আর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩শ’৭ জন অর্থাৎ ৩০ দশমিক সাত নয় শতাংশ। আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তথ্যমতে, মেয়ে শিক্ষার্থী সবচেয়ে বেশি ভর্তি হয়েছে একাউন্টিং বিভাগে ৭১ জন। এরপরের অবস্থানে আছে বিবিএ ৬৬ জন। রসায়নে ভর্তি হয়েছে মাত্র ২৯ জন মেয়ে শিক্ষার্থী। সারা বিশ্বে যখন মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর এই চিত্র আমাদেরকে কিছুটা ভাবিয়ে তোলে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মেয়েরা ছেলেদের চেয়েও ভালো ফলাফল করে কেন উচ্চ শিক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, তার কারণ খুঁজে বের করে এই দুরাবস্থা দূর করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হতে আমরা আহ্বান জানাই। আমরা মনে করি, উচ্চশিক্ষায় মেয়েদের যথাযথ অংশগ্রহণ ব্যতীত কোন দেশের পক্ষে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উচ্চ শিক্ষাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT