চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ইতিহাস গড়ার দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১০, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যালেন্ডারের পাতায় ১০ জুন তারিখটা স্মরণীয় হয়ে আছে। দুই বছর আগে আজকের দিনেই স্বপ্নের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের মেয়েরা হাতে তুলেছিল টি-টুয়েন্টি এশিয়া কাপের ট্রফি। কুয়ালালামপুরে রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম টাইগ্রেস।

এত বড় সাফল্যের পরও খুব একটা ভাগ্য বদলায়নি মেয়েদের। সালমা-রুমানাদের বেতন কিছুটা বাড়লেও সুযোগ-সুবিধা থেকে গেছে অপ্রতুলই। মেয়েদের জন্য করা হয়নি আলাদা মাঠের ব্যবস্থা।

আন্তর্জাতিক সিরিজ আয়োজনও প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেভাগে মেয়েরা পায়নি সিরিজ খেলার সুযোগ।

২০১৮ সালের জুনে সালমা-জাহানারা-রুমানারা এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরার পর গেল দুই বছরে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে মাত্র চারটি। সবশেষ ২০১৯ সালের অক্টোবরে পাকিস্তান সফরে তিনটি টি-টুয়েন্টি খেলেছে মেয়েরা। খেলায় লম্বা বিরতি পড়েনি টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব, সাউথ এশিয়ান গেমস, বিশ্বকাপ থাকায়।

মেয়েদের চাওয়া একটাই, নিয়মিত ম্যাচ খেলার সুযোগ। বিশ্বকাপের পর সাবেক হওয়া বাংলাদেশ কোচ অঞ্জু জৈনও বলেছেন খেলার মধ্যে বিরতি যেন না পড়ে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার তৈরির পরামর্শ তার।

মেয়েদের জন্য নতুন কোচ নিয়োগের ব্যাপারটি অনেকটাই চূড়ান্ত। অথচ এখবর নেই সালমা-রুমানার কাছে। ভিন্ন দুই সংস্করণে তারা বাংলাদেশকে নেতৃত্বে দিলেও তাদের মতামত নেয়ার প্রয়োজন মনে করছে না বিসিবি।

Reneta

ছেলেদের ক্রিকেটেও ছিল এমন সংস্কৃতি। সম্প্রতি কিছুটা বদলেছে বোর্ডের মনোভাব। অধিনায়ক ছাড়াও সিনিয়র ক্রিকেটারদের মতামত নেয়া হয়, প্রয়োজনে সভায় ডাকা হয় মুশফিক-মাহমুদউল্লাহদের। নারী দলের এক অধিনায়ক আক্ষেপ করেই বললেন, কখনোই আমাদের কাছে জানতে চাওয়া হয় না, আমরা কেমন কোচ চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জুএশিয়া কাপ-২০১৮টিম টাইগ্রেসবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিরুমানালিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT