বাংলাদেশ

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

নগরীতে টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যানবাহন পানিতে ডুবে যাচ্ছে, নাগরিক জীবন ব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মধ্য রাত থেকে ভারী বর্ষণে রাজধানীর বহু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে সপ্তাহের প্রথম কার্যদিবসে ভোগান্তিতে পড়েন নগরবাসী। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী দু’দিন এমন ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিষয়:জলাবদ্ধতা টানা বৃষ্টি ভোগান্তিতে নগরবাসী মৌসুমী বায়ু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…